বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

মমতার পতনে গান গেয়ে উচ্ছ্বাস জনপ্রিয় গায়িকার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

মমতার পতনে গান গেয়ে উচ্ছ্বাস জনপ্রিয় গায়িকার! 

সম্প্রতি বিধানসভার নির্বাচনে পরাজয়ের মাধ্যমে দেড় দশকের রাজত্বের অবসান ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। টলিউডের অনেকেই এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। গুঞ্জন উঠেছে জনপ্রিয় গায়ুকা ঊষা উত্থুপও আছেন এ তালিকায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

একটি ভাইরাল ভিডিও থেকে এ গুঞ্জন উঠেছে। এক নেটিজেন ঊষা উত্থুপের ‘দিদি’ গানের এক পুরনো ভিডিও শেয়ার করে লেখেন, “বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছেন, তাই ‘দিদি গো’ গেয়ে আনন্দ করছেন ঊষা। মনে রাখা দরকার, তৃণমূল জমানায় তাঁর কাছেও নাকি কাটমানি চাওয়া হয়েছিল, যার জেরে বিরক্ত হয়ে তিনি মুম্বাই চলে গিয়েছিলেন। এখন তিনি আবার কলকাতায় ফিরেছেন।”


বিজ্ঞাপন


তবে এ গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়ে কড়া বিবৃতি জারি করেছেন গায়িকা। তার কথায়, “যে গানটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি একটি আরবি সুরের অনুপ্রেরণায় তৈরি বাংলা গান। আমি গত ২৫-২৬ বছর ধরে এই গানটি গাইছি। এর সঙ্গে সাম্প্রতিক রাজনীতির কোনো সম্পর্ক নেই।” 

বর্ষীয়ান শিল্পী জানান তিনি মোটেও কলকাতা ছাড়েননি - “আমি ১৯৭৬ সাল থেকে এই শহরে আছি। কোনোদিন কলকাতা ছেড়ে মুম্বাই চলে যাইনি। কলকাতা আমার ঘর ছিল এবং থাকবেও। দয়া করে আমাকে নিয়ে মিথ্যে রটাবেন না।”

মায়ের পাশে দাঁড়িয়েছেন মেয়ে অঞ্জলি উত্থুপ। লিখেছেন, “খুব ভালো বললে মা। গান গেয়ে আমাদের সবাইকে খুশি রাখো।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর