শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

চাপ দিয়ে নির্বাচনী প্রচারণায় নিয়েছিলেন মমতা, ইঙ্গিত শ্রাবন্তীর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

চাপ দিয়ে নির্বাচনী প্রচারণায় নিয়েছিলেন মমত, ইঙ্গিত শ্রাবন্তীর! 

পশ্চিমবঙ্গে পালাবদল হতেই ভোল বদল চলছে টলিউডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক তারকা রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় দিলেন চাপ প্রয়োগ করে মমতার নির্বাচনী প্রচারণায় নেওয়ার ইঙ্গিত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই কি প্রচারে গিয়েছিলেন? এ বিষয়ে নায়িকার স্পষ্ট বক্তব্য, ‘আমি একজন শিল্পী। আর একজন শিল্পী হিসাবেই গিয়েছিলাম প্রচারে। শিল্পীদের ওপর অনেক চাপ থাকে। আমি ছাড়াও অনেকেই দিদির আহ্বানে প্রচারে গিয়েছিলেন। আমি তো নগণ্য। ভোটের প্রার্থিতালিকা প্রকাশের আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি প্রার্থী হচ্ছি কি না। আমি তো দলে যোগ দিইনি। কারণ, আমি জানি আমি হব না।’


বিজ্ঞাপন


এদিকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী। যদিও তারপর দলটিকে সঙ্গ দিতে দেখা যায়নি। এবার পশ্চিমবঙ্গ অধিকার করতেই শ্রাবন্তীকে প্রশ্ন, তবে কি ফের বিজেপিতে যাচ্ছেন?

অভিনেত্রীর সাফ জবাব, ‘আমি মনে করি, রাজনীতি আমার জায়গা না। আমি যখন প্রার্থী হয়েছিলাম, তখন হয়তো একজন অভিনেত্রীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মেনে নিতে অসুবিধা হয়েছিল মানুষের। এখন আমি অভিনেত্রী হিসাবেই ভালো আছি। আজকে এত কুৎসা হচ্ছে, শিল্পীদের নিয়ে এত কথা এত ট্রোলিং চলছে, কী বলব! শিল্পীরা কীভাবে চলেন, এসব বলার আগে সাধারণ মানুষ কি একবারও ভাবেন? আমাদের ওপরেও তো চাপ থাকে।’

পালাবদলের খবর পাওয়ার পর প্রথম কী মনে হয়েছিল জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘সত্যি কথা বলতে, প্রথমেই অভয়ার মায়ের মুখটা ভেসে উঠেছিল। মনে হলো, এই বার তিনি বিচার পাবেন। সেই আশায় বসে আছি। নির্যাতিতার মায়ের প্রতি আমার অসীম শ্রদ্ধা। তিনি অভয়ার জন্য লড়ে যাচ্ছেন। একজন মা হিসাবে অবশ্যই চাইব তিনি যেন তাঁর মেয়ের বিচার পান।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর