সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

লাইফ সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা আতাউর রহমান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

লাইফ সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা আতাউর রহমান 

নাট্যজন আতাউর রহমান গুরুতর অসুস্থ। লাইফ সাপোর্টে আছেন তিনি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান।

তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তাঁর শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’


বিজ্ঞাপন


জানা গেছে, গেল শুক্রবার বাসায় পড়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয় তার। এ অবস্থায় তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিনেতার লাইফ সাপোর্ট প্রয়োজন। 

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। ভর্তির পরই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরশু কিছুটা শারীরিক উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবার অবস্থার অবনতি হলে গতকাল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এরমধ্যে একুশে পদক ও স্বাধীনতা পদক উল্লেখযোগ্য। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর