বছর ছয়েক আগে 'অল ইন্ডিয়া থালাপতি বিজয় মক্কল ইয়াক্কম' নামে একটি রাজনৈতিক দল ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বাবা, চলচ্চিত্র নির্মাতা এস এ চন্দ্রশেখর। নিজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল ঘোষণায় ক্ষুদ্ধ হয়ে বাবা-মা সহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
বিজয়ের বাবা নিজেকে সেই দলের সাধারণ সম্পাদক, তার মাকে কোষাধ্যক্ষ এবং এক আত্মীয়কে সভাপতি হিসেবে ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন করিয়েছিলেন। এরপর পরিবারের মধ্যেই বিরোধ সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সেই সময় রাজনৈতিক তৎপরতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে বিজয় এক বিবৃতি স্পষ্টভাবে জানিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, ‘বাবার দেওয়া কোনো রাজনৈতিক বক্তব্যের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কোনো সম্পর্ক নেই এবং বাবার রাজনৈতিক আকাঙ্ক্ষা মেনে চলতেও আমি বাধ্য না।’

ভক্তদের অনুরোধ জানিয়ে তিনি বলেছিলেন, যেন কেউ বাবার এই দলে যোগ না দেন। বিজয় কড়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি কেউ নিজের রাজনৈতিক স্বার্থে তার নাম, ছবি কিংবা ফ্যান ক্লাব ব্যবহার করার চেষ্টা করে তবে তিনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিজ্ঞাপন
মামলার নথিতে অভিনেতা আরও উল্লেখ করেন, জনসমাগম করতে বা কোনো মিটিং আয়োজন করতেও কেউ যেন তার নাম ব্যবহার না করে।
রাজনীতি বিমুখ বিজয় বর্তমানে একটি দলের সভাপতি। গতকাল তামিলনাড়ুর বিধানসভার ফল ঘোষণায় দেখা যাচ্ছে, রাজ্যের নতুন মূখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।




