বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন দক্ষিণী অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। বুধবার (২৯ এপ্রিল) রাতে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে কাব্য রেড্ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সনাতন ধর্মের রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা


বিজ্ঞাপন


বিয়ের অনুষ্ঠানে শ্রীনিবাস পরেছিলেন আইভরি ও সোনালি রঙের ধুতি-পাঞ্জাবি এবং গলায় ছিল জমকালো সোনার চোকার। অন্যদিকে কাব্য রেড্ডি ঘিয়ে রঙের শাড়িতে সেজেছিলেন, যাঁর সঙ্গে মিল রেখে টেম্পল জুয়েলারি ও মাথাপট্টি পরেছিলেন। তাঁদের বিয়ের পোশাকগুলো ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার শ্রবণ কুমার।

তিরুমালা মন্দিরে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হলেও সেখানে আমন্ত্রিত ছিলেন চলচ্চিত্র এবং রাজনীতি অঙ্গনের অনেক পরিচিত মুখ। অভিনেতা শ্রীনিবাসের বিয়েতে এসেছিলেন তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্কসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

বিয়ে করলেন 'শিরোনামহীন'-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক


বিজ্ঞাপন


আগামী ১ মে হায়দ্রাবাদে এক বিশাল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে অসংখ্য শুভাকাঙ্ক্ষীর সমাগম ঘটবে বলে জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা।

২০১৪ সালে 'আল্লুডু সিনু' সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন শ্রীনিবাস। বর্তমানে তিনি নতুন সিনেমা 'টাইসন নাইডু' এবং 'হৈন্দব'-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিয়ে করলেন অর্ষা, তিন মাস আগেই হয়েছিল আংটি বদল

উল্লেখ্য, গত মার্চ মাসে শ্রীনিবাস ও কাব্য তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর