বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করলেন অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

ফের বিয়ে করলেন অভিনেতা হিরণ, পাত্রী কে?

ফের বিয়ে করলেন টলিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ভারতের বারাণসীতে অনেকটা গোপনে দ্বিতীয় বিয়ে সেরেছেন তিনি। জানা গেছে, বেশ কিছুদিন আগেই দুইজন মন বদল করেছেন। এবার সাতপাকে বাঁধা পড়লেন। 

হিরণের সদ্য বিবাহিত স্ত্রীর নাম ঋতিকা গিরি। পেশায় একজন মডেল। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার বায়ো অনুযায়ী, তিনি ২০২২ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এছাড়াও ২০১৯ সালে তিনি পূর্ব ভারতের বিউটি পেজেন্টে অংশ নেন এবং জয়ী হন। 


বিজ্ঞাপন


এছাড়াও ঋতিকা ভারতের জাতীয় স্তরের যোগাতে গোল্ড মেডেলিস্ট। মডেলিংয়ের পাশাপাশি আইনজীবীও। হিরণের দ্বিতীয় স্ত্রী আধ্যাত্মিকতায় বিশ্বাসী এবং কৃষ্ণ-রাধার ভক্ত। সোশ্যাল মিডিয়ায় ঋতিকার অনুসারী সংখ্যাও নেহাত কম নয়। 

505429624_18274388839282137

এর আগে ২০০৬ সালে অনিন্দিতা ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন হিরণ। বিয়ের আগে তাঁদের প্রায় চার বছর প্রেমের সম্পর্কে ছিল। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম নিয়াসা চট্টোপাধ্যায়। বিয়ের ১৬ বছরের মাথায় ২০২২ সালের তাঁদের বিচ্ছেদ হয়। যদিও বিচ্ছেদের খবরকে 'অসত্য' বলে দাবি করেছিলেন অভিনেতা হিরণ।


বিজ্ঞাপন


২০০৭ সালে ‘নবাব নন্দিনী’ সিনেমার মাধ্যমে টলিউডের অভিষেক হিরণ চট্টোপাধ্যায়ের। এরপর ‘ভালোবাসা ভালোবাসা’, ‘চিরসাথী’, ‘মাঝিকিনে’-এর মতো ব্যবসা  সফল সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর