বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

দুই সপ্তাহে কত আয় করল রণবীরের ‘ধুরন্ধর’

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর ঝড় যেন থামছে না। বিশ্বজুড়ে বক্স অফিসে রমরমা ব্যবসার পর এবার জাপানে মুক্তি পাচ্ছে স্পাই অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আগামী ১০ জুলাই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

সম্প্রতি জাপানি ভাষায় সিনেমার নাম লেখা একটি নতুন পোস্টার প্রকাশ করে এই ঘোষণা দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে খবরটি শেয়ার করে প্রযোজনা সংস্থা জানিয়েছে, “এবার জাপানের দর্শকরা ‘ধুরন্ধর’-এর দুর্দান্ত শক্তির সাক্ষী হতে যাচ্ছে।” আন্তর্জাতিক অঙ্গনে বলিউড সিনেমার জনপ্রিয়তা বাড়াতে এই পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Dhurandhar_worldwide_day_7

রণবীর সিং ছাড়াও ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনকে। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাকে ঘিরে।

এদিকে গেল ১৯ মার্চ মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। মুক্তির মাত্র ৩৫ দিনে পেছনে ফেলেছে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো সিনেমাকে। ‘ধুরন্ধর’-এর প্রথম পর্ব নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। আর ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ এবার জিও হটস্টারে মুক্তির কথা রয়েছে। জানা গেছে, ছবিটির ওটিটি স্বত্ব ১৫০–১৫৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। মে অথবা জুন মাসে ঘরে বসে সবাই দেখতে পারবে রণবীরের ‘ধুরন্ধর’।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর