বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভারতীয় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয় করা ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম

শেয়ার করুন:

মুক্তির চতুর্থ দিনে কত আয় করল রণবীরের ‘ধুরন্ধর ২’

‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে পেছনে ফেলে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার রেকর্ড গড়ল ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি। রণবীর সিং ও সারা অর্জুন জুটির সিনেমা দুইটি (ধুরন্ধর এবং ধুরন্ধর: দ্য রিভেঞ্জ) বিশ্বব্যাপী ৩ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।  

গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ‘ধুরন্ধর’। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ছবিটি বিশ্বব্যাপী ১,৩০৭ কোটি টাকা আয় করে। এরপর গত ১৯ মার্চ মুক্তি পায় এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় কিস্তিটি এখন পর্যন্ত ১,৭১২ কোটি টাকা আয় করেছে। দুই সিনেমা মিলিয়ে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে ৩,০১৯ কোটি টাকা। 


বিজ্ঞাপন


ধরাছোঁয়ার বাইরে 'ধুরন্ধর ২', ১৭ দিনে কত আয়

মুক্তির চতুর্থ দিনে কত আয় করল রণবীরের 'ধুরন্ধর ২

দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার শীর্ষ ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাজত্ব করছিল এসএস রাজামৌলির ‘বাহুবলী’। প্রভাস অভিনীত বাহুবলীর দুই কিস্তি মিলিয়ে মোট আয় ছিল ২,৪৩৮ কোটি টাকা। অন্যদিকে, আল্লু অর্জুনের ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির মোট সংগ্রহ ২,২২১ কোটি টাকা (প্রথম কিস্তি ৩৫০ কোটি এবং দ্বিতীয় কিস্তি ১,৮৭১ কোটি)। এছাড়া ইয়াশ অভিনীত ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির মোট আয় ১,৪৫৩ কোটি টাকা। এবার সবাইকে টপকে এখন শীর্ষে রণবীরের ‘ধুরন্ধর’। 

ranbir


বিজ্ঞাপন


 ‘ধুরন্ধর’-এর প্রথম কিস্তির সাফল্যের কারণে সিক্যুয়েল মুক্তির সময় বড় কোনো তারকার সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হয়নি। বরং রণবীরের দাপটে ইয়াশের ‘টক্সিক’, ‘পেড্ডি’, ‘দ্য প্যারাডাইস’ এবং ‘ডাকাত’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো মার্চের মুক্তি পিছিয়ে দেয়।

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর