বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

আবারও আন্তর্জাতিক মঞ্চে রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ পিএম

শেয়ার করুন:

মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রাশমিকা 

আন্তর্জাতিক মঞ্চে আবারও ভারতের নাম উজ্জ্বল করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আগামী ২৩ মে জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ১০ম ‘গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’-এ সঞ্চালক হিসেবে ফিরছেন তিনি। এর আগে ২০২৪ সালেও প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।

এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ রাশমিকা মান্দানা ও বিশ্বখ্যাত সংগীতশিল্পী আবেল টেসফায়ে, যিনি ‘দ্য উইকেন্ড’ নামে পরিচিত।

rashmika

সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রাশমিকা। হানিমুন শেষ করে ইতোমধ্যে দুজনে কাজে ফিরেছেন। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমায়। বর্তমানে তার হাতে একগুচ্ছ নতুন সিনেমার কাজ রয়েছে। আগামী ১৯ জুন মুক্তি পাবে রাশমিকা অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘ককটেল টু’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর। এছাড়া অভিনয় করেছেন কৃতি শ্যানন।

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে রাশমিকার দুই তেলেগু সিনেমা ‘মাইসা’ ও ‘রণবালী’। এর মধ্যে ‘রণবালী’ সিনেমা নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ এ সিনেমায় তিনি অভিনয় করেছেন স্বামী বিজয় দেবেরকোন্ডার বিপরীতে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর