বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথম ঝলকে মাইকেল জ্যাকসনের চমক!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

প্রথম ঝলকে মাইকেল জ্যাকসনের চমক!

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর ট্রেলার। ট্রেলারটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে নেটদুনিয়া রীতিমতো ঝড় তুলেছে! বায়োপিকে গায়কের ভাতিজা জাফার জ্যাকসনকে দেখে গেছে মাইকেল চরিত্রে। জাফারকে দেখে অনেকের মত, স্বয়ং মাইকেল জ্যাকসন ফিরে এসেছেন। 

ট্রেলারের শুরুতেই শোনা যায় ‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা।’ এরপর সাধারণ পরিবার থেকে কিংবদন্তি হয়ে ওঠার গল্প উঠে এসেছে। পরিচিত গানের সুরের সঙ্গে বদলে মঞ্চ, আলো, দর্শকের উন্মাদনা আর তারকাখ্যাতির ঝলক। 


বিজ্ঞাপন


prothomalo-bangla%2F2026-02-03%2Fabqo0ddg%2FMichael

চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো। মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে দেখা যাবে নিয়া লংকে। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা।

এ ছাড়া সংগীত জগতের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও। এই চরিত্রগুলোর মাধ্যমে মাইকেলের ক্যারিয়ারের পেছনের মানুষদের ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

mac


বিজ্ঞাপন


বায়োপিকে তার সংগীত জীবনের পাশাপাশি মঞ্চের বাইরের জীবনও তুলে ধরা হয়েছে। তার সৃজনশীলতা, কঠোর পরিশ্রম কীভাবে তাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় করে তুলেছিল, সেটাই দেখানো হবে এই ছবিতে। সিনেমাটি আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর