বিশ্বজুড়ে যুদ্ধ, সাম্রাজ্যবাদী আধিপত্য ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নো ওয়ার নো এম্পায়ার’ কনসার্ট। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে সাড়ে ৪টায় রাজু স্মারক ভাস্কর্যের পাদদেশে কনসার্ট অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কনসার্টে ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিভিন্ন দেশে চলমান আগ্রাসনের বিরুদ্ধে সংহতি জানানো হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিও তোলা হবে।
বিজ্ঞাপন
টিএসসিতে ব্যতিক্রমী আয়োজনে প্রতীকী 'গণভবন-৩৬ জুলাই এক্সপ্রেস'
যুদ্ধবিরোধী কনসার্টে গানে গানে সংহতি প্রকাশ করবেন দেশের একঝাঁক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। সেই তালিকায় রয়েছেন কফিল আহমেদ, অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, সুচিন মারমা ও কুয়াশা মূর্খ। এ ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড সহজিয়া, কোরাস, দ্য কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ ও সমগীত।
আয়োজক সূত্র জানিয়েছে, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সংহতি জানাতে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হওয়া মার্কিন বাণিজ্যিক চুক্তি অবিলম্বে বাতিলের দাবিও জানানো হবে।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যখন দেশে দেশে যুদ্ধ ও সাধারণ মানুষের ওপর গণহত্যা চলছে, তখন শিল্পী সমাজ নীরব থাকতে পারে না। সংস্কৃতি ও গানের শক্তির মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং সাধারণ মানুষকে শান্তির বার্তা পৌঁছে দেওয়াই এই কনসার্টের মূল লক্ষ্য। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।
কনসার্টটি প্রসঙ্গে সহজিয়া ব্যান্ডের ভোকালিস্ট রাজু সহজিয়া বলেন, ‘এটা আসলে সাধারণ নাগরিকের জায়গা থেকে যদি ভাবি, যাঁরা যুদ্ধ চায় না। আমরা যেমন যুদ্ধ চাই না, এ ধরনের যুদ্ধবিরোধী ডাকে পৃথিবীর যেকোনো প্রান্তেই হোক না আমরা সহজিয়া ব্যান্ড সশরীরে উপস্থিত হতে পারি বা না পারি—তবে সমর্থন জানাই। তাই এ আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি। আগামীকালের কনসার্টে সকলকে আমন্ত্রণ জানাই।’
ইএইচ/




