বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

আসছে জয়ের সিরিজ ‘পাপ কাহিনী ২’, যাদের দেখতে বারণ করলেন অভিনেতা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

আসছে জয়ের সিরিজ ‘পাপ কাহিনী ২’, যাদের দেখতে বারণ করলেন অভিনেতা 

গেল বছর ওটিটি মাধ্যমে এসেছিল শাহরিয়ার নাজিম জয় নির্মিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে এর সিক্যুয়েল ‘পাপ কাহিনী ২’। তবে জয় চান না সিরিজটি সবাই দেখুক। তার স্পষ্টবার্তা, ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’

এরইমধ্যে ইউটিউবে এসেছে সিরিজটির টিজার। যেখানে শুরুতেই ওই সতর্কবার্তা– ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’৩৭ সেকেন্ডের টিজারে কয়েকটি দৃশ্য দেখানো হয়েছে। যা থেকে গল্প সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী ২’-এ অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণসহ আরও অনেকে। আগের অধ্যায়ের মতো পরিচালনার পাশাপাশি এখানেও ক্যামেরার সামনে রয়েছেন জয়।

প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে তৈরি হয়েছে ‘পাপ কাহিনী ২’। এর আগের অধ্যায়ে জয়কে দেখা গেছে মফিজ চরিত্রে। তার স্ত্রীর চরিত্রে ছিলেন রুনা খান। এবার সিরিজটিতে যুক্ত হয়েছে একাধিক নতুন মুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর