বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

১৬ বছরের কিশোরী যৌন সম্পর্কের কথা স্বীকার কেটি পেরির প্রাক্তন স্বামীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

১৬ বছরের কিশোরী যৌন সম্পর্কের কথা স্বীকার কেটি পেরির প্রাক্তন স্বামীর

দীর্ঘদিনের নীরবতা ভেঙে অবশেষে কিশোরীকে যৌন হেনস্তার কথা স্বীকার করেছেন ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের অতীত অপরাধ স্বীকার করেছেন তিনি। ২০ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। বর্তমান অভিনেতার বয়স ৫০ বছর।

ভেঙেই গেল কেটি পেরির সংসার! 


বিজ্ঞাপন


বুধবার ‘দ্য মেগিন কেলি শো’-তে রাসেল বলেন, ‘যুক্তরাজ্যের আইন অনুযায়ী যৌন সম্মতির বয়স ১৬ বছর। আইন অনুযায়ী ৩০ বছর বয়সে আমি ১৬ বছর বয়সী একজন কিশোরীর সাথে রাত কাটিয়েছিলাম। কিন্তু তখন আমি মানসিকভাবে পক্ব ছিলাম না।’ তিনি আরও যোগ করেন, একজন সেলিব্রেটি হিসেবে নারীদের আকর্ষণ করার যে ক্ষমতা তাঁর ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে যৌন সম্পর্ক স্থাপন করা এক ধরনের শোষণ।

image

অতীতের যৌন জীবন নিয়ে অভিনেতা বলেন, ‘আমি স্বীকার করছি অতীতের ভুলের কারণে অন্যদের ওপর প্রভাব পড়ছে। কিন্তু সে সব নিয়ে আমি কখনও চিন্তাও করিনি।’ 

কেটি পেরির বিরুদ্ধে অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন


বিজ্ঞাপন


২০২৩ সাল থেকে এখন পর্যন্ত রাসেলের বিরুদ্ধে একাধিক নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে অপরাধমূলক ঘটনাগুলো ঘটিয়েছিলেন তিনি। যদিও শুরু থেকে অভিযোগগুলো অস্বীকার করে আসছেন। 

image

রাসেল ব্র্যান্ড মার্কিন জনপ্রিয় গায়িকা কেটি পেরির সাবেক স্বামী। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর