সম্প্রতি মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন অস্ট্রেলীয়ান অভিনেত্রী রুবি রোজ। তবে অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন এবং মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন তারকা।
কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের সিলমোহর, চুম্বনের পর ফের ঘনিষ্ঠ
বিজ্ঞাপন
কেটি পেরির পক্ষ থেকে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-কে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে রুবি রোজ যা বলছেন তা কেবল মিথ্যা নয়, বরং কাণ্ডজ্ঞানহীন অপপ্রচার। পেরি’র প্রতিনিধির দাবি, রুবির আগে থেকে বিভিন্ন তারকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার ইতিহাস রয়েছে।

এর আগে ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ খ্যাত অভিনেত্রী রুবি রোজ দাবি করেন, বিশ বছর আগে যখন তার বয়স ২০-এর কোঠায় ছিল তখন অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি নাইটক্লাবে কেটি পেরি তাকে যৌন হেনস্তা করেছিলেন। সেই সময় এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছিলেন।
বিজ্ঞাপন
কেটির বিরুদ্ধে অভিযোগ তুলে রুবি তার পোস্টে লেখেন, নিজের আত্মবিশ্বাস খুঁজে পেতে অনেক দেরি হলেও শেষ পর্যন্ত বলতে পেরেছি। তিনি আরও জানান, এই ট্রমাগুলো শরীরের ভেতর চেপে রাখলে ক্যানসার হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই কোনো কিছু না ভেবে শুধু নিজের শরীর ও মন থেকে দুঃসহ স্মৃতি ঝেড়ে ফেলার জন্যই তিনি মুখ খুলেছেন।

এদিকে কেটি পেরির বিরুদ্ধে অভিনেত্রী রুবি রোজের আনা যৌন হেনস্তার অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলীয় পুলিশ। মেলবোর্নের ‘সেক্সুয়াল অফেন্সেস অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ ইনভেস্টিগেশন টিম’ (SOCIT)-এর গোয়েন্দারা যৌন হেনস্তার অভিযোগটি খতিয়ে দেখছেন।
জাস্টিন-কেটি পেরির প্রেমে সিলমোহর জাপানের সাবেক প্রধানমন্ত্রীর
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি মেলবোর্নের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (CBD) এলাকায় ঘটেছিল। তবে তদন্ত এখনও চলমান থাকায় এই মুহূর্তে বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচ/




