সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

যে কারণে বিয়ের আসর থেকে পালাতে হয়েছিল তৌকির-বিপাশাকে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

যে কারণে বিয়ের আসর থেকে পালাতে হয়েছি; তৌকির-বিপাশাকে

শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা সুখে সংসার করছেন। সম্প্রতি জীবনের ষাট বছর অতিক্রম করলেন তৌকির। অভিনেতার জীবনাদর্শন নিয়ে রোববার (১৯ এপ্রিল) জাতীয় শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবে থেকে মাথার চুল পড়ছিল— জানালেন আবুল হায়াত 


বিজ্ঞাপন


সেখানে তৌকিরকে নিয়ে কথা বলতে গিয়ে বিপাশার বাবা ও জনপ্রিয় অভিনেতা আবুল হায়াত বলেন, ‘শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই। কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। আমার স্ত্রী সবসময় তার পাতে খাবার ঢালতে থাকে। ইলিশ মাছ আরেক টুকরা নাও; আচ্ছা ওটা খুব মজা লেগেছে না, আরেক টুকরা নাও। আর সেও ভালো মানুষ, ‘মা দিচ্ছি’ বলে সে নিচ্ছে। আমি জানি না হয়তো তার খাওয়ার আর উপায় নাই, কিন্তু মাকে খুশি করার জন্য সে খায়।’

বিপাশা এবং তৌকিরের বিয়ের দিনের কথা টেনে আবুল হায়াত জানান, বিয়ের আয়োজনে প্রায় ২ হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দিন তাঁদের একনজর দেখতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রায় ৭ হাজারেরও বেশি মানুষ।

সাত বছর পর টিভি পর্দায় বিপাশা হায়াত


বিজ্ঞাপন


আবুল হায়াত বলেন, ‘সব খাবার টেবিলে পড়ে ছিল, কেউ খেতে পারছে না। কারণ সবার একটাই কথা— আমরা খেতে আসিনি, তৌকির-বিপাশাকে দেখতে এসেছি। মানুষের ভিড়ে তৌকির-বিপাশার তখন টেকা দায় হয়ে পড়েছিল। এত এত হাজার হাজার লোক! তখন বিয়ের আসর থেকে তৌকির-বিপাশাকে পালাতে হলো।’

পরিস্থিতি বেগতিক দেখে আবুল হায়াত তাঁদের বলেন, ‘তোমরা বাড়ি চলে যাও বাবা, এখানে তোমাদের আর কাজ নেই।’

তৌকির আহমেদ ক্যারিয়ারের শুরুতে কত পারিশ্রমিক পেতেন?

পারিবারিক সম্পর্কের বাইরে আবুল হায়াত ও তৌকির আহমেদের মধ্যে একটি পেশাদার সম্পর্কও বিদ্যমান। আবুল হায়াত জানান, তৌকির বাড়িতে এলে তাঁরা সবাই মিলে নাটক ও সিনেমা নিয়ে আড্ডা দেন। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর