সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তৌকির আহমেদ ক্যারিয়ারের শুরুতে কত পারিশ্রমিক পেতেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম

শেয়ার করুন:

তৌকির আহমেদ ক্যারিয়ারের শুরতে প্রতি নাটকে কত পারিশ্রমিক পেতেন?

নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের অভিনয় জীবন শুরু আশির দশকের শেষের দিকে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সুদীর্ঘ ক্যারিয়ারের শুরুর দিকের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বর্তমানে শিল্পীরা যে পারিশ্রমিক পান, সেই তুলনায় তার প্রথম দিকের আয় ছিল অনেক কম। একইসঙ্গে তিনি স্বীকার করেন, সেই সময়ের প্রেক্ষাপটে যা পেতেন তা যথেষ্ট ছিল।  

তৌকিরের বলেন, ‘টিভিতে অভিনয় শুরু করে প্রথম অবস্থায় প্রতি নাটকে ৭৮০ টাকা পারিশ্রমিক পেতাম। সেটাও সেই সময়ে অনেক টাকা।’


বিজ্ঞাপন


অভিনেতা মনে করেন, প্রয়োজনের অতিরিক্ত অর্থ মানুষের নতুন সমস্যার জন্ম দিতে পারে। তৌকিরের কথায়, ‘মানুষের জীবনে আসলে কত টাকা দরকার। বেশি টাকা হলে কিন্তু সমস্যাই। আমার সংকটগুলো কেটে গেল। আমি নাটক থেকে নিয়মিত টাকা পাওয়া শুরু করলাম। পাশাপাশি আমার পড়াশোনা শেষ হলো। আমি পরিচিতি পেতে শুরু করলাম।’ 

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করলেও কখনও চাকরি করেননি। নিজের ব্যক্তিগত প্রসঙ্গে টেনে তিনি বলেন,  ‘অনার্স পাস করার পরে আর চাকরি করিনি। আমি কোনো দিনই চাকরি করিনি। আমরা তিন বন্ধু মিলে একটি কনসালটিং ফার্ম তৈরি করলাম। সেটা থেকেই আমাদের একটা উত্থান শুরু হলো। একসময় বড় পরিসরে শুরু করলাম।’


বিজ্ঞাপন


অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও সিদ্ধহস্ত তিন। সিনেমা নির্মাণের জন্য একাধিকবার জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। ‘অজ্ঞাতনামা’ সিনেমার জন্য তিনি  শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কার পেয়েছেন। এছাড়া, কম্বোডিয়ায় ৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা চলচ্চিত্রের’ পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হয়েছে। 

ইএইচ/ 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর