শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রোহিত শেঠির বাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার প্রধান আসামি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

রোহিতকে হত্যা করতেই গুলি, যা জানাল পুলিশ 

বলিউড পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হামলা ঘটনার দুই মাসের মাথায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উত্তরপ্রদেশের আগ্রা থেকে প্রদীপ কুমার গ্রেফতার করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা যৌথ অভিযান চালায়। আগ্রার বাহ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোহিতকে হত্যা করতেই গুলি, যা জানাল পুলিশ

গত দুই মাস আগে রোহিত শেঠির বাসভবন লক্ষ্য করে গুলি চালানোর ২৪ ঘণ্টার মধ্যে আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত নামের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। 

rohit

ঘটনার দিন অভিযুক্ত শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার ছক কষা হয়েছিল। ফোনে তিনি নির্দেশ দিচ্ছিলেন। একটি স্কুটারে করে রোহিতের বাড়ির সামনে পৌঁছেছিলেন অভিযুক্তরা। প্রধান বন্দুকধারীকে সহযোগিতা করছিলেন সমর্থ। রোহিতের বাড়ির সামনে পৌঁছানোর আগে তাঁরা পৌঁছেছিলেন অন্য এক জায়গায়। সেখানে স্কুটার নিয়ে এসেছিলেন অন্য এক অভিযুক্ত। এই ঘটনার সঙ্গেও লরেন্স বিশ্নোই গ্যাং-এর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে।


বিজ্ঞাপন


চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির গ্যারেজে কোটি টাকার বিলাসী গাড়ি

‘গোলমাল ৫’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রোহিত। ছবিটি ২০২৭ সালে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। 
 
ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর