সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রোহিতকে হত্যা করতেই গুলি, যা জানাল পুলিশ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

রোহিতকে হত্যা করতেই গুলি, যা জানাল পুলিশ 

বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ২৪ ঘণ্টায় পাঁচ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সেইসঙ্গে বেরিয়ে এসেছে রোহিতকে হত্যার উদ্দেশ্যেই এ গুলিকাণ্ড। 

পুলিশের হাতে আটককৃতরা হলেন আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, আনন্দ মারোতে, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। 


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, রোহিতকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন ধৃত অভিযুক্ত সমর্থ শিবসরণ এবং অভিযুক্ত শুভম লোঙ্কার, যাঁকে পুলিশ বহু দিন ধরে খুঁজছে। সেই উদ্দেশ্য নিয়েই বলিউড পরিচালকের বাড়ির সামনে নাকি গুলি চালিয়েছিলেন তাঁরা। রোহিতকে খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন তাঁর নিরাপত্তারক্ষীও।

শুভম লোঙ্কারের নির্দেশে হত্যার ছক কষা হয়েছিল। ফোনে তিনি নির্দেশ দিচ্ছিলেন। একটি স্কুটারে করে রোহিতের বাড়ির সামনে পৌঁছেছিলেন অভিযুক্তরা। প্রধান বন্দুকধারীকে সহযোগিতা করছিলেন সমর্থ। রোহিতের বাড়ির সামনে পৌঁছোনোর আগে তাঁরা পৌঁছেছিলেন অন্য এক জায়গায়। সেখানে স্কুটার নিয়ে এসেছিলেন অন্য এক অভিযুক্ত। এই ঘটনার সঙ্গেও লরেন্স বিশ্নোই গ্যাং-এর যোগ রয়েছে বলে জানা যাচ্ছে।

এর আগে ২০২৪-এর ১৪ এপ্রিল সকাল ৫ টায়, একটি মোটরসাইকেলে এক অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ওই ব্যক্ত্যিদ্বয়ের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর