বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় রণবীর, যে বায়না আলিয়া ভাটের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় রণবীর, যে বায়না আলিয়া ভাটের

সময়টা রণবীর কাপুরের। ‘রামায়ণ’-এর ঝলক মুক্তির পর থেকে ভাসছেন প্রশংসায়। এরইমধ্যে সাফল্যের মুকুটে নতুন পালক। টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় নাম এসেছে তার। স্বামীর প্রভাবশালীর স্বীকৃতি পেতেই স্ত্রী আলিয়া করে বসলেন এক আবদার।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর সাফল্যে গর্বিত আলিয়া সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরের ছবি দিয়ে ‘বেবি’ সম্বোধন করে লিখেছেন, ‘কী সুন্দর লাগছে তোমাকে’। তবে অর্ধাঙ্গিনী হিসেবে এহেন সাফল্যের দিনে স্বামীর কাছে বায়না ধরার সুযোগও হাতছাড়া করেননি আলিয়া।

20241021172057_original_15_20250322_125622024

স্বামীকে জানানো শুভেচ্ছাবার্তার পাশে জুড়ে দিয়েছেন ‘আইসক্রিম’ ইমোজি। কাপুরবধূ যে আইসক্রিম প্রেমী সেকথা ঘনিষ্ঠবৃত্তের অনেকেরই জানা। সেই ভালোবাসার টানে এক খ্যাতনামা আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী মুখও হয়েছিলেন তিনি। এবার স্বামীর কাছে আইসক্রিম খাওয়ানোর বায়নাই জুড়লেন রাহার সুপারস্টার মা!

রণবীরের আগেই এ সাফল্যের পালক ছুঁয়েছেন আলিয়া। ২০২৪-এ টাইম ম্যাগাজিনের শীর্ষ প্রভাবশালীদের তালিকায় নাম আসে তার। বছর দুয়েক পর একই পালক রণবীরের মুকুটে। তাই দেখে রণলিয়া ভক্তদের আনন্দ যেন ধরে না। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর