দীর্ঘ চার বছরের বিরতি পর রুপালি পর্দায় ফিরলেন অভিনেতা আদিভি শেষ। শুক্রবার (১০ এপ্রিল) তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাকাত’। শানিয়েল দেও পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
বিজ্ঞাপন
বক্স অফিস কালেকশন
‘ডাকাত’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১৩ কোটি টাকার বেশি গ্রস আয় করেছে। ভারতে ৩ হাজার ৮০০টি প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি সংগ্রহ করেছে প্রায় ৬.৫০ কোটি টাকা। দেশের বাজারে ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৭.৫৭ কোটি। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে আয় করেছে প্রায় ৬ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম দিন বিশ্বব্যাপী আয় প্রায় সাড়ে ১৩ কোটি টাকার বেশি।

প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি
বিজ্ঞাপন
মুক্তির প্রথম দিনে সিনেমাটি তেলেগু ভার্সন দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল। সকালে ৩০.৫৪% দর্শক উপস্থিতি দিয়ে শুরু হলেও রাতে তা বেড়ে দাঁড়ায় ৫৫%-এ। হায়দরাবাদে ৩৫৩টি শো-তে রেকর্ড ৬০.৩% দর্শক দেখা গেছে। বেঙ্গালুরুতে ২৩৬টি শো-তে ২৭% দর্শক উপস্থিতি ছিল। তবে হিন্দি ভার্সনের শুরুটা কিছুটা ধীরগতির হয়েছে। গড় উপস্থিতি ছিল ১৭.৮৩%।
ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল ঠাকুর!
সিনেমার প্রেক্ষাপট
‘ডাকাত’ মূলত এক প্রতিশোধের গল্প। জেল ভেঙে বেরিয়ে আসা এক আসামি তার প্রাক্তন প্রেমিকার ওপর প্রতিশোধ নেওয়ার মিশনকে কেন্দ্র করে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। এতে আদিভি শেষ ও ম্রুণাল ঠাকুরের পাশাপাশি প্রকাশ রাজ, অনুরাগ কাশ্যপ এবং অতুল কুলকার্নির মতো অভিনেতারা অভিনয় করেছেন।
ইএইচ/




