ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের হৃদয়ের লেনদেন নতুন না। আজাহার-সংগীতা থেকে আনুশকা-বিরাট তার অন্যতম উদাহরণ। গুঞ্জন উঠেছে একই পথে হাঁটছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। দেশটির জাতীয় দলের ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে প্রেম করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্রুনাল-শ্রেয়াসকে নিয়ে গুঞ্জনটি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। একটি রেডিট পোস্টে ভাইরাল হওয়ার পর থেকে মাথাচাড়া দিয়েছে ফিসফাস।
বিজ্ঞাপন

ওই পোস্টে দাবি করা হয়েছে ম্রুনাল-শ্রেয়াসের সম্পর্কটি ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’। কয়েক মাস ধরে উপভোগ করছেন তারা। পোস্টের তথ্যমতে সম্পর্কটি প্রাইমারী স্টেজে রয়েছে। ফলে দুজনেরই উন্মাদনা মাত্রাতিরিক্ত।
আরও বলা হয়েছে, নিজেদের নিয়ে বেশ সতর্ক ম্রুনাল-শ্রেয়াস। ঢেকে রাখতে একসঙ্গে কোনো পাবলিক ইভেন্ট বা জনসম্মুখে যাচ্ছেন না তারা। হৃদয়ের দাবি মেটাতে দেখা করছেন চুপিচুপি, আড়ালে-আবডালে।

বিজ্ঞাপন
বিষয়টি ভারতের ওয়ান ক্রিকেট, ওডিশা টিভি এলেও সত্যতা যাচাই করতে পারেনি তারা। অন্যদিকে মুখে তালা দিয়ে আছেন ম্রুনাল-শ্রেয়াসও। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি।




