সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আর সিনেমা বানাবেন না অপর্ণা সেন! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

আর সিনেমা বানাবেন না অপর্ণা সেন! 

অপর্ণা সেনের নির্মাণ টলিউডের আর দশজন নির্মাতার চেয়ে আলাদা হিসেবে বিবেচিত। ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পরমা’ এবং ‘পারমিতার এক দিন’ তার প্রমাণ। জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের পাশাপাশি আন্তর্জাতিক উৎসবেও দাপট দেখায় তার ছবি। অভিনয়শিল্পীরাও মুখিয়ে থাকেন এই লেখক ও  পরিচালকের ক্যামেরায় দাঁড়াতে। অথচ আর সিনেমা বানাবেন না তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 'স্ট্রেইট আপ উইথ শ্রী'কে ৮০ বছর বয়সী এই নির্মাতা জানিয়েছেন তার সিদ্ধান্তের কথা। 

1608201914_5fdb36baea08b_aparna-sen

অপর্ণা সেন বলেন, ‘একটি মৃতপ্রায় শিল্পকে নিয়ে সবাই যা করছে, আর এভাবে যদি চলতে থাকে তবে বাংলা সিনেমার টিকে থাকা খুব কঠিন। টিভি ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে তবে টেলিভিশন বিশ্বের সেরা জিনিস নয়। এটি অনেক মানুষকে নিয়োগ করে এবং আমি খুশি যে তারা তা পাচ্ছে কিন্তু এটি দর্শকদের রুচি নষ্ট করছে… আমরা কিসের জন্য সিনেমা বানাচ্ছি? আমার দর্শক কে? সবাই টিভি দেখছে, সিরিয়াল দেখছে। এই কারণেই আমি আর সিনেমা বানাতে আগ্রহী নই। কে দেখবে?’

নিজের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য রেপিস্ট’ নিয়েও কথা বলেছেন বর্ষীয়ান এ পরিচালক। তিনি বলেন, ‘‘আমি জানি না ‘দ্য রেপিস্ট’ কবে মুক্তি পাবে। ওটিটি (OTT) এখন ‘ফিল-গুড’ এবং রোমান্টিক কমেডি গ্রহণ করছে, এবং কেউ কোনো বিষয়ের ‘গুরুতর অন্বেষণ’ দেখতে চায় না। আমি সম্ভবত আর কোনো সিনেমা বানাবো না। কার জন্য বানাব? কে দেখবে? আমি জানি একটি বিশেষ দর্শক গোষ্ঠী আছে কিন্তু ওইটুকুই। আমার হয়তো বলার কিছু আছে, কিন্তু কে শুনবে?’’

image-30860-1515590081

পরিচালনার পাশাপাশি ‘দ্য রেপিস্ট’-এর চিত্রনাট্যও লিখেছেন অপর্ণা। ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি কিম জিসোক পুরস্কার জেতে। এতে অভিনয় করেছেন কঙ্কনা সেন শর্মা, অর্জুন রামপাল এবং তন্ময় ধনানিয়া প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর