সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রঞ্জিত আমাকে কোলে তুলতে গিয়ে হাঁপাচ্ছিলেন: অপর্ণা ঘোষ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ এএম

শেয়ার করুন:

রঞ্জিত আমাকে কোলে তুলতে গিয়ে হাঁপাচ্ছিলেন: অপর্ণা ঘোষ 

ক্যারিয়ারে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক। সবার সঙ্গে পর্দায় মানিয়ে গেলেও অপর্ণা সেনের সঙ্গে কাজ করতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছিল। অপর্ণাকে কোলে তুলতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন রঞ্জিত। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা নিজেই জানিয়েছেন এ কথা। 

আরও পড়ুন: হাসপাতালে কেমন আছেন মিঠুন— জানালেন সোহম  


বিজ্ঞাপন


অপর্ণা সেন বলেন, “আমি জানি না রঞ্জিতবাবু এই শো দেখছেন কি না, কিন্তু একটা গল্প আমাকে বলতেই হবে। রঞ্জিত মল্লিকের একবার কথা ছিল আমাকে তোলার। খাট থেকে মোটে ৬ ইঞ্চি মতো তুলতে হতো তাকে। সেই শট দিতে গিয়ে প্রচণ্ড হাঁপিয়েছিলেন রঞ্জিতবাবু। বলেছিলেন, ‘বাবা কী ওজন!’ আমি খুবই বিব্রত হয়েছিলাম। অত আনরোম্যান্টিক! ধপ করে বসে ৬ গ্লাস জল খেলেন ঢকঢক করে। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন। আমি সেই সময় সিগারেট খাই। আমাকেও অফার করলেন। আমি মনে-মনে ভাবলাম, এই মানুষটাকেন সিগারেট খান? এত হাঁপানি থাকলে তো সিগারেট খাওয়াই উচিত না।”

আরও পড়ুন: ফের বলিউডে আতিফ আসলাম, ক্ষুব্ধ নবনির্মাণ সেনা

এদিকে নারীদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে রঞ্জিতের। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই জানিয়েছিলেন সে কথা। বলেছিলেন, “আমি চিরকালই নারীদের একটু অন্য চোখে দেখে এসেছি। তাদের চিরকালই খুব শ্রদ্ধা করি। চাচি-ফুপু, খালাদের জীবন তো দেখেছি। সেই জন্যই হয়তো কোনও নায়িকার সঙ্গে পেশাদার সম্পর্কের বাইরে বেরিয়ে অন্য ধরনের মাখোমাখো সম্পর্ক তৈরি হয়নি।”

আরও পড়ুন: চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে মিঠুন, মিলেছে স্ট্রোকের উপসর্গ


বিজ্ঞাপন


রঞ্জিত মল্লিককে নিয়ে কথা বলার সময় অপর্ণাও উল্লেখ করেছেন বিষয়টি। মন খুলে সহ-অভিনেতার প্রশংসাও করে তিনি বলেন, “কিন্তু একটা কথা বলতে হবে, অসাধারণ ভালো মানুষ তিনি। রঞ্জিতবাবুর মতো মানুষ পাওয়া খুবই দুর্লভ।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর