বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১১:১০ পিএম

শেয়ার করুন:

বিয়ে করলেন চিত্রনায়িকা পূর্ণিমা

বিয়ে করেছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

গত ২৭ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। প্রায় দুই মাস গোপন থাকার পর বিষয়টি প্রকাশ করলেন এ নায়িকা।


বিজ্ঞাপন


পূর্ণিমা ঢাকা মেইলকে বলেন, ‘জন্ম-মৃত্যু-বিয়ে সৃষ্টিকর্তার ইশারায় হয়। আমারও তাই হয়েছে। রবিনের সঙ্গে আমার কাজের সূত্রে পরিচয়। তিন বছর ধরে তার সঙ্গে আমার বন্ধুত্ব। তারপর একটা সময় আমরা একে অন্যকে ভালোবেসে ফেলি। অবশেষে বিয়ে করে ফেললাম।’

Purnima

বিয়ের খবর প্রকাশে দেরি করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ের পর আমার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। ভেবেছিলাম সবাই সুস্থ হওয়ার পর বিষয়টি জানাব। তাই দেরি হলো জানাতে।’

জানা গেছে, রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন পূর্ণিমা-রবিন দম্পতি। চলতি বছরের শেষের দিকে তাদের বিবাহত্তোর সংবর্ধনা হবে।


বিজ্ঞাপন


এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হয়েছে, তা জানা যায়নি। প্রথম সংসারে আরশিয়া উমাইজা নামে এক কন্যাসন্তান রয়েছে। ২০১৪ সালে তার জন্ম হয়। 

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর