বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কবে পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের, উদ্বোধনে দেখা যাবে যে সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

কবে পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের, উদ্বোধনী দেখা যাবে যে সিনেমা

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান-এর ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ১৯২০ দশকের রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ প্রদর্শন দিয়ে শুরু হবে এবারের আসর। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী প্রদর্শনীর পাশাপাশি অভিনেত্রী আই হাইদারা এবারের আসরে সঞ্চালনা করবেন।

কান চলচ্চিত্র উৎসবে গাজায় শহিদ ফটোসাংবাদিক ফাতিমার সাহসিকতার গল্প


বিজ্ঞাপন


কান ২০২৫: জেনিফার লরেন্সের গাউন নিয়ে ড্রেস কোড বিতর্ক

১৯২৮ সালের প্যারিসের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দেখা যাবে তরুণ চিত্রশিল্পী আন্তোনিও ব্যালেস্ত্রোর গল্প। স্ত্রীর মৃত্যুর পর আঁকার অনুপ্রেরণা হারিয়ে ফেলা আন্তোনিও এক আধ্যাত্মিক তান্ত্রিকের মাধ্যমে পরলোকে থাকা স্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার অজান্তেই সুজান নামের এক নারী প্রতারণার আশ্রয় নিয়ে তাকে প্ররোচিত করেন। ধীরে ধীরে আন্তোনিও তার কাজের অনুপ্রেরণা ফিরে পেলেও সুজান তার প্রেমে পড়ে যাওয়ায় গল্পে নতুন মোড় আসে।

cannnes

পরিচালক পিয়েরে সালভাদোরির ১১তম ফিচারে সিনেমায় অভিনয় করেছেন পিও মারমাই, আনাইস ডেমোস্টিয়ার এবং গিলস লেলোচে। এছাড়া বিমলা পনস এবং গুস্তাভ কারভার্নকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটি প্রযোজনা করেছেন ‘অ্যানাটমি অব আ ফল’ খ্যাত ফিলিপ মার্টিন।


বিজ্ঞাপন


কান ২০২৫-এ রাজনীতি ও প্রযুক্তি আধিপত্যের চলচ্চিত্রগুলোর জয়জয়কার

কানে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা

উদ্বোধনী সিনেমা হিসেবে নিজের চলচ্চিত্র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক পিয়েরে সালভাদোরি বলেন, ‘সিনেমা নিয়ে আমার ভালোবাসা আর বিশ্বাসের প্রতিফলন এই চলচ্চিত্র। কান উৎসব সবসময় নতুন পরিচালক আর সাহসিকতাকে উদযাপন করে। আমি অত্যন্ত গর্বিত যে আমার সিনেমা দিয়ে উৎসবটি শুরু হচ্ছে।’

১২ মে কান উদ্বোধনী প্রদর্শনীর পর পরই ফ্রান্সের বিভিন্ন প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে এই সিনেমাটি। আগামী ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের মূল আসর। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর