গেল ২৯ মার্চ পানিতে ডুবে মৃত্যু হয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। আচমকা তাকে হারিয়ে শোকে মুহ্যমান সহকর্মীরা। এরমধ্যে আরও এক উঠতি অভিনেতাকে হারানোর শোক হজম করতে হচ্ছে টলিপাড়াকে।
গতকাল সোমবার হৃদরোগে মৃত্যু হয়েছে ৩৩ বছর বয়সী অভিনেতা প্রণবের। রাহুলের শেষকৃত্য চলাকালীনই প্রণবের মৃত্যুর খবর। ৪৮ ঘণ্টায় দুই তরুণ অভিনেতার প্রয়াণে টলিউড।
বিজ্ঞাপন
ছোট পর্দার জুনিয়র আর্টিস্ট ছিলেন প্রণব চট্টোপাধ্যায়। তবে অভিনয় দিয়ে নজর কেড়েছিলেন। বসন্ত বিলাস মেসবাড়ি, সোনারের ভগবান দাস-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাকে। এছাড়াও জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগায় জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছেন।
প্রণবের মৃত্যু রাহুলকে হারানোর শোককে আরও ঘনীভূত করেছে। সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মীরা। ভেঙে পড়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’-এর পরিচালক পাভেল ঘোষ।
এ নির্মাতা প্রণবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তোমাকে আর বকার সুযোগ হবে না…।’ পরিচালকের এই বার্তায় স্পষ্ট যে, সেটে প্রণব কতটা কাছের মানুষ ছিলেন।

