রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

মুসলিম ছেলেকে বিয়ে করলেন কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসা

সম্প্রতি মুসলিম ছেলেকে বিয়ে করে আলোচনায় উঠে আসেন ভারতের কুম্ভমেলায় ভাইরাল হওয়া নীল চোখা মোনালিসা ভোঁসলে। এবার পরিচালক সনোজ মিশ্রর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, সনোজের সঙ্গে পরিচয়ের পর থেকেই একাধিকবার তাঁর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে। নেপাল ও দেরাদুনে একটি সিনেমার শুটিংয়ের সময় এসব ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিনেত্রী বলেন, ‘পরিচালক আমাকে বারবার অশালীনভাবে স্পর্শ করেছেন।’ অভিযোগের কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলে জানান মোনালিসা। তিনি বলেন, ‘বিষয়টি পরিবারকে জানালেও সেভাবে সমর্থন পাইনি। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি এর বিচার চাই।’


বিজ্ঞাপন


এদিকে মোনালিসার অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক সনোজ মিশ্র। তিনি বলেন, ‘আমি তাঁকে অভিনয়ে সহায়তা করেছি, আর এখন সে-ই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। পারিবারিক বিরোধের জেরে আমার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে।’

সম্প্রতি ভিনধর্মী প্রেমিককে বিয়ে করায় পরিবার থেকে বিচ্ছিন্ন এই অভিনেত্রী। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করার কারণে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর