রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

মুসলিম ছেলেকে বিয়ে করলেন কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১১:১৭ এএম

শেয়ার করুন:

মুসলিম ছেলেকে বিয়ে করলেন কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসা

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রি করতে এসে ভাইরাল হয়েছিলেন নীল চোখের মোনালিসা ভোঁসলে। তার চোখের মায়ায় পড়েছিল নেটিজেনরা। সম্প্রতি হিন্দু রীতিতে মুসলিম প্রেমিকাকে বিয়ে করছেন তিনি। মুসলিম ছেলেকে বিয়ের পর প্রাণনাশের হুমকি পাওয়ায় নিজের জন্মভূমি ইন্দোর ছেড়ে কেরালায় আশ্রয় নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ফেসবুকের মাধ্যমে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা মোনালিসার সঙ্গে ফারমান খানের পরিচয় হয়। গত দেড় বছর ধরে তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন। কিন্তু মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে এবং তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। মোনালিসার অভিযোগ, তাঁদের ওপর মানসিক চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। নিজেদের প্রাণ বাঁচাতে শেষমেষ কেরালায় পালিয়ে আসার সিদ্ধান্ত নেন এই যুগল।  

2020616-mona-lisa

জানা গেছে, মোনালিসা কেরালা এসেছিলেন তাঁর প্রথম ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শুটিংয়ের কাজে। পরিচালক সানোজ মিশ্রের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও-এর ভাই অমিত রাও। এর্নাকুলামে শুটিং চলাকালীন মনালিসার বাবার সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ হয়। পরিস্থিতি জটিল হলে ফারমানকে নিয়ে তিরুবনন্তপুরমে একটি মন্দিরে বিয়ে সম্পন্ন করেন মনালিসা। পরে নিজেদের নিরাপত্তার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশকে মোনালিসা জানিয়েছেন যে, তিনি ফারমানের সঙ্গেই থাকতে চান। বাবার বিরুদ্ধে কোনো অভিযোগ না করলেও নিজের নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত তিনি। 

গত বছর প্রয়াগরাজের কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মোনালিসা রাতারাতি ব্যাপক পরিচিত হয়ে ওঠেন। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর