সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

অকারণে চুম্বন দৃশ্য, পরিচালকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

বিয়ের কথা শুনেই চটেছেন জেরিন খান , তবে কি বিয়ে করবেন না?

দেড় দশকেরও বেশি সময় বলিউডে কাটিয়ে ফেলার পরেও জেরিন খানের ঝুলিতে বক্স অফিস সফল ছবির সংখ্যা হাতে গোনা। ‘হেট স্টোরি ৩’এর পর ক্যারিয়ার মোড় ঘুরলেও অস্বস্তিতে পড়েন তিনি। সাহসী দৃশ্যে অভিনয়ের প্রস্তাব বাড়তে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বলিউড সফর নিয়ে অনেক কথাই বললেন অভিনেত্রী।

জেরিন বলেন, “হেট স্টোরি ৩’ সিনেমায় অভিনয় করার পর আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি অভিনয় পারি না বলেই পোশাক খুলে অভিনয় করছি।’


বিজ্ঞাপন


বিয়ের কথা শুনেই চটেছেন জেরিন খান, তবে কি বিয়ে করবেন না?

‘আকসার-২’ সিনেমার অভিজ্ঞতা তুলে ধরে জেরিন জানান, অভিনয়ের প্রস্তাবে রাজি হলেও তখন ধারণা ছিল না তার সামনে কী অপেক্ষা করছে। অর্থাৎ হুট করেই স্ক্রিপ্ট পাল্টে যায়। সংযোজন হয় অন্তরঙ্গ দৃশ্যে।

jerin-inner20170917035453

অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে বলা হয়েছিল সিনেমায় খুব বেশি সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং শুরু করার পর বুঝতে পারি, বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছিল। শুধু তাই নয়, হঠাৎ করেই আমাকে অন্তর্বাস পরে শুটিং করতে বলা হয়। তখন বুঝতে পারি, আমাকে যে চিত্রনাট্যের কথা বলা হয়েছিল, বাস্তবে তা হচ্ছে না।’


বিজ্ঞাপন


চুম্বন দৃশ্যে কেন রেগে গিয়েছিলেন জেরিন?

অভিনেত্রীর দাবি, তিনি বিষয়টি পরিচালককে জানিয়েছিলেন। জেরিনের কথায়, “সাহসী দৃশ্যের প্রয়োজন হলে এমন অভিনয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমাকে সম্পূর্ণ ভিন্নভাবে গল্পটি বোঝানো হয়েছিল। পরে যখন ‘হেট স্টোরি ৩’ ব্যবসায়িকভাবে সফল হলো, তখনই যেন সবকিছু বদলে গেল।”

jarrien

অনিচ্ছা সত্ত্বে অভিনয় চালিয়ে গেছেন জেরিন। অভিনেত্রী বলেন, ‘সবকিছু সহ্য করেও কাজটি শেষ করি। কারণ মাঝপথে শুটিং ছেড়ে দেওয়া পেশাদার আচরণ নয়। কিন্তু শেষ পর্যন্ত ছবির স্পেশাল স্ক্রিনিংয়েও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি।’

বলিউডে ব্যর্থতার কারণ জানালেন জেরিন খান

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক জেরিন খানের। বড় পর্দায় চাকচিক্যময় অভিষেক হলেও অল্প সময়ের মধ্যেই আলোচনার বাইরে চলে যান তিনি। অভিনেত্রীকে সর্বশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম ভি আকেলে, তুম ভি আকেলে’ সিনেমায় দেখা যায়।    

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর