শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

শাকিব বড় নাকি আফরান নিশো, জবাবে যা বললেন চঞ্চল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

শাকিব বড় নাকি আফরান নিশো, জবাবে যা বললেন চঞ্চল

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান বড় অভিনেতা নাকি আফরান নিশো—এই বিতর্ক ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। তবে এ ধরনের তুলনাকে বিব্রতকর বলে উড়িয়ে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি প্রেক্ষাগৃহে নিজের অভিনীত ‘দম’ সিনেমাটি দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন চঞ্চল। সেখানে শাকিব-নিশো তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আফরান নিশো বড় নাকি শাকিব খান বড়—এই প্রশ্ন যখন আমাকে বা প্রযোজক শাহরিয়ার শাকিলকে করা হয়, বিষয়টি তখন খুব বিব্রতকর হয়ে দাঁড়ায়। প্রত্যেকেই আলাদা। তাই একজনের সঙ্গে অন্যকে তুলনা করাটা আমাদের জন্য বিব্রতকর।’

image

ঈদকে কেন্দ্র করে পাঁচটি ভিন্ন জনরার সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলো দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শকরা। এ নিয়ে চঞ্চল বলেন, ‘এবার হলে বিভিন্ন ধরনের ছবি চলছে। দর্শক যদি একই রকমের অভিনয় বারবার দেখে, তবে তারাও বিরক্ত হবে। দর্শক যদি হলে এসে সিনেমা দেখেন, তাহলে অভিনয়শিল্পী হিসেবে ওটা আনন্দের।’

রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমার মধ্যে দুইটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘দম’ এবং ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাতে দেখা যাবে তাঁকে। সিনেমা দুটি নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন নির্মাতারা। ‘দম’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে স্ক্রিন (Screen) শেয়ার করেছেন এই অভিনেতা। অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, মোশাররফ করিমের মতো তারকারা। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর