রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

‘রাক্ষস’ দেখে পয়সা উসুল, বলছেন দর্শক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

রাক্ষস দেখে পয়সা উসুল, বলছেন দর্শক

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সিয়াম আহমেদ ও মেহেদী হাসান হৃদয় জুটির ‘রাক্ষস’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে ছবির নির্মাণশৈলী এবং সিয়ামের অভিনয় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

অনেক দর্শক গেল কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় সিয়ামের অভিনয় দেখে তাঁর ভক্ত হয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় এবারও প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন এই অভিনেতার নতুন রূপ দেখতে। এক দর্শক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সিনেমাটির মেকিং এক কথায় অসাধারণ। সিয়ামের লুক এবং অ্যাকশন দেখে আমি মুগ্ধ। ছবি দেখে মনে হয়েছে একদম পয়সা উসুল হয়েছে।’


 
দর্শকদের মতে, বিরতির পর থেকে সিনেমার আসল টুইস্ট শুরু হয়, যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সিনেমার শেষার্ধের টানটান উত্তেজনা হল ভর্তি দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে।

সিয়ামের সিনেমা দেখতে হলে ছুটে গিয়েছিলেন অভিনেতা রকি খান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘খাইয়া দিছে, একবারে খাইয়া দিছে। অসাধারণ সিনেমা। দিন দিন দেশের চলচ্চিত্রের উন্নতি হচ্ছে এটা আমরা সবাই দেখতে পারছি এবং আমার কাছেও ভালো লাগছে যে অনেকদিন পর ইন্ডাস্ট্রিতে সুন্দর দিন আসছে। মনে হয়, দুই-তিন বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে সুদিন ফিরবে।’


বিজ্ঞাপন


image
 
একজন দর্শক জানান, হৃদয়ের কাছে সিনেমা নিয়ে যে প্রত্যাশা ছিল তা পরিপূর্ণ হয়েছে। তাঁর কথায়, ‘রাক্ষস অনেক ভালো ছিল। যেহেতু মেহেদী হাসান হৃদয়ের সিনেমা, তাই প্রত্যাশা আরও বেশি ছিল। ওনার সঙ্গে দেখা হয়েছে। আমি তাঁকে বলেছি, আপনার প্রতি আমার প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পরিপূর্ণ হয়েছে। তবে রাক্ষসের নায়িকার অভিনয় কিছু জায়গায় ওভার-অ্যাক্টিং মনে হয়েছে। বাংলাদেশি ভাষার টানটা আরও একটু আনা দরকার ছিল।’

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ডার্ক থ্রিলার সিনেমায় অভিনয় করলেন সিয়াম। তাঁর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজনা করেছেন শেহরিন সুমি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর