রোববার, ২২ মার্চ, ২০২৬, ঢাকা

‘রাক্ষস’-এর প্রশংসা করলেন ‘প্রিয়তমা’-এর নির্মাতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

রাক্ষসের প্রশংসা করলেন ‘প্রিয়তমা’-এর নির্মাতা

গতকাল শনিবার ঈদুল ফিতরের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ইউনিভার্স সিনেমা ‘রাক্ষস’। সিয়াম আহমেদ অভিনীত সিনেমাটি দেখে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন ‘প্রিয়তম’ ছবির নির্মাতা হিমেল আশরাফ। 

রোববার (২২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ‘রাক্ষস’ সিনেমাকে নিখুঁত বাণিজ্যিক ছবি হিসেবে উল্লেখ করেছেন হিমেল। পাশাপাশি গুণী এই নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের মুনশিয়ানার প্রশংসা করেছেন। 

তিনি লিখেছেন, “রাক্ষস’সিনেমাটি সত্যিই উপভোগ্য। একেবারে নিখুঁত একটি বাণিজ্যিক ছবি। মেহেদী হাসান হৃদয়, আপনি প্রমাণ করেছেন বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে আপনিই সেরা নির্মাতা। সিয়াম, তোমার পারফরম্যান্সে আমি মুগ্ধ। প্রতিটি ফ্রেমে তোমার কঠোর পরিশ্রম স্পষ্ট দেখা যাচ্ছে। অভিনন্দন ভাই! পুরো টিমকে স্যালুট। তোমরা সফল হয়েছ।”

‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ডার্ক থ্রিলার সিনেমায় অভিনয় করলেন সিয়াম। তার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। প্রযোজনা করেছেন শেহরিন সুমি।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর