শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যের অভিনেতা জর্ডান রাইট আর নেই। একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে তাঁর মরদেহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ মার্চ সাড়ে ১২টার দিকে থাইল্যান্ডের ফুকেটের ব্যাং তাও সৈকতের কাছে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মৃত্যুর আগে এলোমেলোভাবে ছোটাছুটি করছিলেন জর্ডান রাইট। উদ্ধারের সময় একটি নর্দমায় উপুড় হয়ে পড়ে ছিলেন। তাঁর পরনে ছিল একটি ধূসর শার্ট ও কালো প্যান্ট। মরদেহটি সেখানে কিছুক্ষণ ধরে পড়ে থাকা অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। তবে তাঁর শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র সৈকতের হোটেলে জোরপূর্বক প্রবেশের কোনো ধরনের প্রমাণ মেলেনি। অভিনেতার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জর্ডান রাইট ব্যক্তিজীবনে ব্রিটিশ রেডিও উপস্থাপক ও লেখক ভিকি প্যাটিসনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন।

২০১৭ সালে ‘এক্স অন দ্য বিচ’-এর আটটি পর্বে এবং ২০১৮ সালে ‘টিওডব্লিউআইই’-এর ১৭টি পর্বে অভিনয় করেন জর্ডান রাইট। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর