শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান হলিউড অভিনেতা রমজান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৩, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান হলিউড অভিনেতা রমজান

আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে হলিউডের সিনেমা ‘বার্বি’। এতে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রমজান মিয়া। এ কারণে ছবিটির প্রতি দেশের দর্শকদের চাহিদা একটু বেশিই।

এদিন রাজধানীর মহাখালীর এসকেএস টাউয়ারের স্টার সিনেপ্লেক্সে ‘বার্বি’র প্রিমিয়ার শোয়ে উপস্থিত ছিলেন রমজান মিয়া। সেখানে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বাংলাদেশের ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।

রমজান বলেন, ‘বাংলাদেশে আমি কাজ করতে আগ্রহী। এজন্য ভালো করে বাংলা ভাষা শিখতে চাই, প্রয়োজনে ভাষা শেখার ক্লাসে ভর্তি হব। বাংলাদেশের সিনেমায় কাজ করতে এখানকার পরিচালক, প্রযোজকদের সাথে সাক্ষাৎ করে আমি আমার আগ্রহের কথা জানাতে চাই।’

বার্বি ছাড়াও হলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন রমজান। এরমধ্যে উল্লেখযোগ্য ‘ঘোস্ট স্টোরিস’, ‘রকেটম্যান’, ‘আলাদিন’ ও ‘এনোলা হোমস ২’।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর