বুধবার, ৩ জুন, ২০২৬, ঢাকা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বিজয়-রাশমিকা, জানা গেল নেপথ্যের কারণ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করলেন বিজয়-রাশমিকা

অবশেষে চার হাত এক হয়েছে বিজয় দেবরকোন্ডা এবং রাশমিকা মান্দানার। ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ে সেরেছেন তারা। দক্ষিণ ভারতের দুই রজ্যের রীতি মেনে গাঁটছড়া বাঁধতে হচ্ছে বিজয়-রাশমিকাকে।

বিয়ের পরদিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করলেন বিজয়-রাশমিকা। মাননীয় মন্ত্রীকে একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন এই তারকা জুটি। অভিনেত্রীকে দেখা যায় একটি মাস্টার্ড রঙের থ্রি-পিচ সঙ্গে খোলা চুল আর হালকা মেকআপ। অন্যদিকে বিজয় পরেছিলেন একটি আইভরি রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক।


বিজ্ঞাপন


এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠান। বিজয় এবং রাশমিকার দুই পরিবারকে অভিনন্দন জানান মোদী। 

উদয়পুর থেকে ৩০ কিলোমিটার দূরের এক প্রাসাদে বসেছিল বিজয়-রাশমিকার বিয়ের আসর। আগামী ৪ মার্চ তাদের রিসেপশন। দেখা যেতে পারে আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের খান-কাপুর, বচ্চনদেরও। 

image


বিজ্ঞাপন


শুরুতে বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন বিজয়-রাশমিকা। পরে আর রাখঢাক করেননি। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছিলেন, “আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বা পরিকল্পনা করার আগেই তোমরা খুব ভালোবেসে আমাদের একটি নাম দিয়েছিলে- ‘বিরোশ’। তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের উৎসর্গ করেই আমরা নতুন পথচলা শুরু করছি। আমাদের বিয়ের এই অনুষ্ঠানের নাম দিচ্ছি- ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’।” 

অনেক দিন ধরে বিজয়-রাশমিকাকে নিয়ে ফিসফাস দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একসঙ্গেও দেখা গেছে তাদের। ছড়িয়েছে গুঞ্জন। তবে বিজয়-রাশমিকা ছিলেন চুপচাপ। যদিও তাদের মতামতের ধার ধারেননি ভক্তরা। তারা ধরে নিয়েছিলেন প্রেম করছেন দুজনে। অবশেষে বিয়ের পিঁড়িতে বসে ভক্তদের ধারণাকে বাস্তবে রূপ দিলেন তারা। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর