বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

অভিনয়ে সাদিয়া আয়মানের বিড়াল ‘আলু’ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

অভিনয়ে সাদিয়া আয়মানের বিড়াল ‘আলু’ 

গেল বছর ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নতুন বছরে চমক নিয়ে ফিরছেন তিনি। এবার অভিনয়ে অভিষেক হলো সাদিয়ার পোষা বিড়াল ‘আলুর’। মুক্তি প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘মিউ’-তে একসঙ্গে দেখা যাবে বাস্তব জীবনের জুটিকে। 

এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমার নিজের পোষা বিড়াল আলু এই ফিল্মে কাজ করেছে— এটা আমার জন্য আলাদা আনন্দের। শুটিংয়ের সময় ওকে নিয়ে কাজ করা ছিল খুবই আবেগের এবং স্মরণীয় অভিজ্ঞতা। ওর সবগুলো শক এক টেকে হয়ে গেছে। খুব প্রফেশনাল আর্টিস্টের মতো কাজ করেছে সে।’ 

aziz

তিনি আরও বলেন, “মিউ’ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। কারণ এখানে শুধু একটি পরিবারের গল্প নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের যে গভীর আবেগের সম্পর্ক— সেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি বা নির্ভরতার জায়গাটা ঠিকভাবে ভাবি না। এই ফিল্মটি সেই জায়গায় দর্শকদের ভাবাবে বলে আমার বিশ্বাস।”  

মা, পরিবার ও প্রিয় বিড়াল— ভালোবাসার গল্প ‘মিউ’

পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার গল্পে নির্মিত ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। ‘মিউ’ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এটি মূলত একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের জটিলতা, অনুভূতির ভাঙাগড়া এবং মানবিক টানাপোড়েনই গল্পের মূল শক্তি।’

image

সাদিয়া আয়মান ছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা। 

গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমিকে দেখা যাবে সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা–মায়ের চরিত্রে। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাচ্ছে ৪ মার্চ রাত ১২টায় (৫ মার্চ)। 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর