বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফের প্লেব্যাকে অরিজিৎ, তবে… 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

ফের প্লেব্যাকে অরিজিৎ, তবে… 

গেল ২৭ জানুয়ারি প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন অরিজিৎ সিং। অনেকে ইতিবাচকভাবে নিলেও ভক্তরা খানিকটা হতাশ ছিলেন। এবার তাদের জন্য মন ভালো করা খবর দিলেন গায়ক। জানালেন, প্লেব্যাক করবেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্লেব্যাক করবেন অরিজিৎ। তবে তা আগামী বছর পর্যন্ত। কেননা তার হাতে জমে আছে প্রচুর কাজ। এই সময়ের মধ্যে সেগুলো শেষ করবেন। 


বিজ্ঞাপন


তিনি লিখেছেন, “আমি নতুন কোনো কাজ নিচ্ছি না। কিন্তু, পুরনো চুক্তি অনুযায়ী প্রচুর গান জমে রয়েছে। সেই গানগুলো গাইতে হবে। হাতের জমা কাজ শেষ হতে হতে নতুন বছরও এসে যেতে পারে। অর্থাৎ, আগামী বছরেও আমার গান আপনারা শুনতে পাবেন।”

অবসরের ঘোষণা দিয়ে অরিজিৎ লিখেছিলেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা অত্যন্ত চমৎকার ছিল।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এরপর দুই দশকেরও কম সময়ে জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০২৫ সালে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ পদক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর