মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গুজব রটনাকারীদের জন্ম-মৃত্যু ডাস্টবিনে: আসিফ আকবর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

গুজব রটনাকারীদের জন্ম-মৃত্যু ডাস্টবিনে: আসিফ আকবর
আসিফ আকবর

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবরের নামে ছড়ানো কিছু ভুয়া ফটোকার্ডে সয়লাব সোশ্যাল মিডিয়া। ‘জনমত নিউজ ২৪’ নামের একটি ফেসবুক পেজ থেকে আসিফের ছবি ব্যবহার করে বিতর্কিত কিছু রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।  

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ভুয়া ফটোকার্ডগুলো নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন আসিফ লিখেছেন, “সোশ‍্যাল মিডিয়া ফেসবুকের নিউজ নিয়ে মাতামাতি চলে যাচাই বাছাই ছাড়াই। ইন্ডাস্টিতে মজা করে এর নাম দেওয়া হয়েছে ‘ফেকবুক’। দীর্ঘদিন ধরে ফেক বা ভুয়া নিউজের শিকার হলেও কখনও এসব পাত্তা দেইনি। ইদানীং কিছু ভুঁইফোড় নিউজ চ‍্যানেল ফটোকার্ড বানিয়ে আমার ছবি দিয়ে মনগড়া বক্তব‍্য প্রচার করছে। মানুষও সত‍্য ভেবেই মন্তব‍্য করছে, সেগুলোও গুরুত্ব দেই না।’ 

তিনি যোগ করেন, ‘নিয়মিত অসত‍্য চর্চায় এসব মিথ‍্যা খবর একসময় সত‍্য হয়ে যায়, যেটা সিভিল লাইফকে বিব্রত করে। পরিবার আর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এই গুজবগুলো মানুষকে জানানোর প্রয়োজন মনে করলাম।’

ASIF_AKBAR_H

আসিফ জানান, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমার স্ক্যানার বাংলাদেশ’-এর হেড রিসার্চার সায়েম হাসান স্বপ্রণোদিত হয়ে তাকে ফোন করে এই অপপ্রচারের বিষয়টি নিশ্চিত করেছেন। গায়কের ভাষ্য, ‘তথ‍্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক‍্যানার বাংলাদেশ এর হেড রিসার্চার জনাব সায়েম হাসান স্বপ্রণোদিত হয়ে আমাকে ফোন করেন। তিনি জানান কিছু অসৎ মিডিয়া এসব গুজব ইচ্ছে করে ছড়াচ্ছে। তারা যাচাই বাছাই করে আমাকে রিপোর্ট দিয়েছেন- এগুলো গুজব। আমি ধরে নিয়েছি কেউ উদ্দেশ‍্যমূলকভাবে এগুলো প্রচার করছে। এগুলো নিয়ে মাথা ঘামাতে চাইনি। আবার মিথ‍্যা যেন সত‍্য না হয়ে যায় সেজন‍্য ইস‍্যুটা ফেসবুকে সবাইকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করলাম।’

গুজব রটনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘নিচের ফটোকার্ডগুলো হচ্ছে সেই অসভ্যদের কাজ, যাদের জন্ম এবং মৃত্যু ডাস্টবিনে।’ নিঃস্বার্থভাবে তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি রিউমার স্ক্যানারকে ধন্যবাদ জানান।  

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর