মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

ছেলেদের প্রথমে গালি শিখিয়েছি: আসিফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

ছেলেদের প্রথমে গালি শিখেয়েছি: আসিফ
আসিফ আকবর

দীর্ঘ ১৭ বছর পর আমেরিকায় সংগীত সফরে গেছেন বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত ২৮ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছান আসিফ ও তার দল ‘দি এ টিম’। সেখানে প্রবাসী বাংলাদেশীদের গানের সুরে মাতিয়েছেন তিনি। 

সম্প্রতি নিউইয়ার্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শোয়ে নিজের ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেন আসিফ। সাক্ষাৎকারে ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদের এক প্রশ্নের জবাবে আসিফ বলেন, ‘আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।’

asif

কথার সূত্র ধরে তিনি আরও বলেন, ‘আমাকে যারা চেনে তারা হয়তো আমার সম্বন্ধে জানেন। আর যারা চেনে না তারা আন্দাজ করে কথা বলে। আন্দাজ করে কথা বলা মহাপাপ। একটা ইস্যুতে মানুষ আমাকে নিয়ে চর্চা করে। আমি ভুল না করার জন্য চেষ্টা করি। কিন্তু মানুষ হিসেবে নির্ভুল হওয়া সম্ভাব না। যে ভুলগুলো হয় সেগুলোর জন্য আমি সাথে সাথে দুঃখ প্রকাশ করি এবং ভুলগুলো সংশোধন করে নেই। কারণ, এখন তো আগের দিন নেই, যে ভুলগুলো মুছে যাবে। এখন তো সব রেকর্ডেড। এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যতদ্রুত সম্ভাব সংশোধন করে ফেলা উচিত। আমি এটা করি। তারপরও যেগুলো নিয়ে কথা বার্তা হয় এগুলো হয়তো আমি তাঁদের বুঝাতে পারি না।’ 

এই তারকা যোগ করেন, ‘যতক্ষণ সে আমার কথাগুল বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনা হয়। গালি তো আমিও দেই। গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না। গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।’  

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর