শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

রাজনৈতিক দল গড়বেন অরিজিৎ, সে কারণেই অবসর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

রাজনৈতিক দল গড়বেন অরিজিৎ, সে কারণেই অবসর! 

অরিজিৎ সিংয়ের অবসরের খবরটি শেলের মতো বিঁধেছে অনুরাগীদের বুকে। গায়ক প্লেব্যাক থেকে সরে আসার কারণ জানালেও মানতে পারছেন না ভক্তরা। এরইমধ্যে গুঞ্জন, রাজনৈতিক দল গঠন করছেন অরিজিৎ। সেকারণেই অবসরের ঘোষণা প্লেব্যাক থেকে! 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শিগগিরই নাকি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন অরিজিৎ। জানা গেছে, যে রাজনৈতিক দল তিনি তৈরি করবেন সেটি এখনই শুরু হবে না। 


বিজ্ঞাপন


শোনা যাচ্ছে, ২০২৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনের অংশ নেবে না এই দল। কিন্তু এরইমধ্যে নাকি দলের প্রাথমিক কাজকর্ম শুরু করে দিয়েছেন অরিজিৎ সিং। তবে এ প্রসঙ্গে কিছুই জানাননি তিনি। তাই শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন, সেজন্য অপেক্ষা করতেই হবে।

দিন কয়েক আগে নিজের সোশ্যলা হ্যান্ডেলে প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন অরিজিৎ। সে পোস্টে তিনি লিখেছিলেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গত কয়েক বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি জানাচ্ছি যে, এখন থেকে প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আমি আর নতুন কোনো কাজ নেব না। এই সংগীত যাত্রা অত্যন্ত চমৎকার ছিল।

২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়ালিটি শোর মাধ্যমে যাত্রা শুরু করা এই শিল্পী ২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন। এরপর দুই দশকেরও কম সময়ে জয় করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০২৫ সালে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ পদক।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর