বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রিন্স মামুনকে নিয়ে নতুন যে বার্তা লায়লার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

প্রিন্স মামুনকে নিয়ে নতুন যে বার্তা লায়লার

বিনোদনের অন্যতম প্লাটফর্ম টিকটকের পরিচিত মুখ প্রিন্স মামুন এবং লায়লা আখতারের মধ্যে দ্বন্দ্ব নতুন না। একসময় এক ছাদের নিচে বাস করলেও। এখন তাঁদের সম্পর্ক মোটেও ভালো না। প্রমাণ পাওয়া যায় ফেসবুক খুললেই। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়, লায়লার বিরুদ্ধে অভিযোগের ডালা খুলে বসেছেন প্রিন্স। তার একটু পরেই প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ উগরে দিতে হাজির হন লায়লা।  

এবার প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ না দিলেও তার সঙ্গে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন লায়লা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে লায়লা লেখেন, ‘প্রিন্স মামুনের সঙ্গে যে সব প্রতিষ্ঠান কাজ করেন তারা দয়া করে কোনো প্রমোশনাল বা ব্যক্তিগত কাজে আমার সঙ্গে যোগাযোগ করবেন না।’


বিজ্ঞাপন


গত বছরের শুরুর দিকে লায়লার করা মামলায় কারা ভোগ শেষে জামিন মুক্তি পান মামুন। এরপর নিজেদের ভুল বোঝাবুঝি অবসান ঘটিয়ে আবারও একসাথে থাকার কথা জানিয়েছিলেন। কিন্তু দুই মাস না যেতেই আবারও বিবাদে জড়ান। 

সেই সময় ফেসবুক লাইভে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলেন। গত বছরের ১১ মে টিকটকার লায়লার বাসায় অনুপ্রবেশ করে একটি ফেসবুক লাইভ করেন মামুন। ভিডিওতে দেখা যায়, টিকটকার লায়লাকে লাগিলাগাজ করছেন। ঘটনার দিন মধ্যেরাতে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন লায়লা। যেখানে তিনি দাবি করেন মামুন তার পূর্বের আইডি বন্ধ করে দিয়েছে। 

তিনি আরও অভিযোগ করেছিলেন, মামুন তার পেটে লাথি দিয়ে সন্তান নষ্ট করেছে। এছাড়া ২০২৩ সালে টিকটক অভিনেত্রীকে হত্যা চেষ্টা করেছিলেন মামুন। সে সময় টিকটকার মামুনের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও অভিযোগ করেন এ টিকটকার। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর