সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

কলকাতার প্রেমিক ছেড়ে লন্ডনি তরুণে মজেছেন স্বস্তিকাকন্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

শেয়ার করুন:

কলকাতার প্রেমিক ছেড়ে লন্ডনি তরুণে মজেছেন স্বস্তিকাকন্যা

একমাত্র মেয়ে অন্বেষার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের। মা-মেয়ের সম্পর্ক যেন খোলা বই। নেই কোনো লুকোছাপা। এমনকি অন্বেষার লন্ডনি প্রেমিকের সঙ্গেও ভালো সম্পর্ক স্বস্তিকার।

নিশ্চয়ই স্বস্তিকাকন্যার বিদেশি প্রেমিক সম্পর্কে জানতে ইচ্ছা করছে। অন্বেষার প্রেমিকের নাম ড্যান। দুজনে সমবয়সী। পড়াশোনার সূত্রে আলাপ। একসঙ্গে ছুটি কাটানোর মিষ্টি মুহূর্ত প্রায়ই নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেন অন্বেষা। 

531451013_18514201297049870_7898663784532023268_n

মেয়ের প্রেমিকের ছবিতে মন্তব্য় করতে ভোলেন না স্বস্তিকাও। ড্যানকে বাঙালি রীতিনীতির সঙ্গে ভালোই পরিচয় করিয়েছেন অন্বেষা। দুর্গাপূজায় বাঙালি সাজে পোজ দেন ড্যান। ড্যানের মায়ের সঙ্গেও পরিচয় আছে স্বস্তিকার। গেল বছর মেয়ের কাছে গিয়েছিলেন অভিনেত্রী। সেসময় মেয়ে ও তার প্রেমিকের সঙ্গে পোজ দিয়েছেন। 

যদিও এটি অন্বেষার প্রথম সম্পর্ক না। এর আগে কলকাতার শ্লোক চন্দনের সঙ্গে সম্পর্কে ছিলেন অন্বেষা। কিন্তু দূরত্বের কারণে প্রেম টেকেনি। কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতকোত্তর অন্বেষার খুঁজে নিয়েছেন লন্ডনের ড্যানকে। তাদের সম্পর্কের বয়স এক বছর।সম্প্রতি মেয়ের জন্মদিনে 

Sunny_days_with_Sunny_flowers_🌻_(1)

দূর শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। দিয়েছেন এক আবেগঘন এক পোস্ট। লিখেছেন, ‘মা সবসময় তোর পাশে থাকবে, তোর হাতটা শক্ত করে ধরে থাকবে সারাজীবন।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর