বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমিও তো সন্তানের মা, কোটা আন্দোলন নিয়ে আবেগী স্বস্তিকা মুখার্জি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

আমিও তো সন্তানের জননী, কোটা আন্দোলন নিয়ে আবেগী স্বস্তিকা মুখার্জি 

কোটা আন্দোলনের খবর চলে গেছে ওপারেও। এরইমধ্যে পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা এ নিয়ে কথা সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এ আন্দোলন নিয়ে লিখেছেন সামাজিক মাধ্যমে।

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্বস্তিকা লিখেছেন, প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না।আর আমি খুব একটা ফোনের পোকা নই তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো। 


বিজ্ঞাপন


এরপর লেখেন, এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম, খুব ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মাও খুব যেতে চাইতেন বাংলাদেশ। নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলোও কেমন এক রকম। এক রকম আকাশের মেঘ গুলোও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। 

কয়েকটি লাইন তুলে দিয়েছেন স্বস্তিকা, ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ, তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া? নিচু হয়ে বসে হাতে তুলে নিই, তোমার ছিন্ন শির, তিমির।

অভিনেত্রীর কথায়, এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। 

সবশেষে তিনি লিখেছেন, আজ, অস্থির লাগছে। আমিও তো সন্তানের জননী। আশা করবো বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনা টুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো - সেই আমাদের আলো, আলো হোক, ভালো হোক সকলের।


বিজ্ঞাপন


চলমান এ ইস্যু নিয়ে স্বস্তিকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন টলিউডের কয়েকজন। এরমধ্যে আছেন কবীর সুমন,  দর্শনা বণিক প্রমুখ। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর