বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ওটিটিতে আসছে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

ওটিটিতে আসছে ‘ধুরন্ধর’

সিনেমা হলে ঝড় তুলেছিল ‘ধুরন্ধর’ । হাজার কোটির ঘর ছোঁয়ার পাশাপাশি ভারতীয় সিনেমার সব রেকর্ড ভেঙেছে। বিভিন্ন কারণে সিনেমাটি যাদের দেখা হয়ে ওঠেনি তারা এবার ঘরে বসেই দেখতে পারবেন। ওটিটি মাধ্যমে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে প্রায় ১৩০ কোটি রুপির মেগা চুক্তি হয়েছে প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের, যা রণবীর সিংয়ের ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক।

এদিকে ‘ধুরন্ধর’ যখন তাণ্ডব চালাচ্ছে সিনেমা হলে তখন পরিচালক আদিত্য ধর জানিয়েছেন, সিক্যুয়েল আসছে আগামী ১৯ মার্চ। অর্থাৎ দুই মাসেরও কম সময়ে ফের বক্স অফিস কাঁপাতে হাজির হবেন রণবীর।

এ স্পাই থ্রিলারে রণবীর সিংকে দেখা গেছে হামজা আলী মাজহারি ওরফে জসকিরত সিং রাঙ্গী নামক এক গুপ্তচরের চরিত্রে। তিনি পাকিস্তানের একটি বালুচ গ্যাংয়ে অনুপ্রবেশ করেন। ছবিটিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন এবং রাকেশ বেদী। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর