শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

জাভেদের হাত ধরে বদলে যায় ঢালিউডের নাচ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

জাভেদের হাত ধরে বদলে যায় ঢালিউডের নাচ 

ঢাকাই সিনেমাকে এগিয়ে নিতে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। একাধারে নায়ক ও নৃত্য পরিচালক ছিলেন তিনি। তার হাত ধরেই নৃত্য বিপ্লব ঘটে ঢালিউডে। 

ছোটবেলা থেকেই নাচে আগ্রহ ছিল জাভেদের। নায়ক হওয়ার আগে নৃত্যে তালিম নেন সাধু মহারাজ নামের এক ওস্তাদের কাছে। পরে ভারতের তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) গিয়ে নাচের ওপর প্রশিক্ষণ নেন তিনি। 


বিজ্ঞাপন


১৯৭৫-এর পর ভারত থেকে বাংলাদেশে ফিরে খেয়াল করেন উপমহাদেশের অন্য ইন্ডাস্ট্রিগুলোর চেয়ে নাচে পিছিয়ে ঢালিউড। এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছিলেন, ‘আমাদের সিনেমায় নাচটা একটু দুর্বল ছিল। উপমহাদেশের সিনেমায় আমরা যেসব নাচ দেখতাম সেগুলো ছিল না। আমাদের নাচগুলো ছিল নায়ক ও নায়িকা হাঁটবে, একটু হাত নাড়াবে। চোখ ও মুখের এক্সপ্রেশন দিয়েই চলতো সব। আর নাচের প্রতি আমার আগ্রহটা ছোটবেলা থেকেই। সেই আগ্রহই আমাকে বম্বে (মুম্বাই) টেনে নিয়ে গেল। আমার ওস্তাদ ছিলেন সাধু মহারাজ। উনার সঙ্গেই আমি পাকিস্তান থেকে ঢাকায় এসেছিলাম। উনিই আমাকে নিয়ে গেলেন বম্বে। তার ওস্তাদ শম্ভু মহারাজের কাছ থেকে বিভিন্ন রকম নাচের ওপর তালিম নিলাম। উনার ছাত্রী ছিলেন বলিউডের কিংবদন্তি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার প্রয়াত সরোজ খান। আমরা একসঙ্গে নাচ শিখেছি। উনি ছিলেন চমৎকার একজন শিল্পী। বিনয়ী মানুষ। যোগাযোগ হতো মাঝেমধ্যে। যদি এদেশের কারোর দেখা পেতেন তিনি আমার কথা জিজ্ঞেস করতেন। আমাকে ডাকতেন গুরুভাই।’

দেশে ফিরে অভিনয়ের পাশাপাশি নাচে মনোযোগ দেন জাভেদ। বিভিন্ন সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। তার কোরিগ্রাফিতে কোমার দোলান সেসময়ের জনপ্রিয় সব নায়িকা। কবরী, শাবানা, ববিতা, রোজিনা, অঞ্জু, সুচরিতারা তার নির্দেশনায় নাচের ঝড় তোলেন। যা বাংলা সিনেমায় যোগ করে নতুন মাত্রা। দর্শকও লুফে নিতে থাকেন সেসব।

নায়করাও জাভেদের নির্দেশনায় নাচের মুদ্রা তুলতেন। এই জায়গায় নায়ক রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন— সবার গুরু জাভেদ। সম্মানও করতেন তারা। নায়ক রাজ্জাক জাভেদকে ডাকতেন ওস্তাদ।

শুধু পর্দায় নায়ক-নায়িকাদের নাচাননি জাভেদ। তৈরি করেছেন অসংখ্য নৃত্য নির্দেশক। তাদের অনেকে ঢালিউডের ডাকসিটে কোরিওগ্রাফার। গুণী নৃত্য পরিচালক আমির হোসেন বাবুও জাভেদের ছাত্র। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর