বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এফডিসিতে জানাজা জাভেদের, দাফন কোথায়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

এফডিসিতে জানাজা জাভেদের, দাফন কোথায়

বাংলা সিনেমার সোনালী যুগের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। আজ সকাল ১১টায় দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। বরেণ্য অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে নেয়া হবে এফডিসিতে। বাদ আসর জানাজা শেষে উত্তরায় ১২ নম্বর সেক্টরে দাফন সম্পন্ন হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। 

জাভেদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ বাদ আসর জাভেদকে এফডিসি প্রাঙ্গণে নেওয়া হবে। আমরা তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এফডিসিতে চলচ্চিত্রের সহকর্মী, ভক্ত এবং অনুরাগীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ ১২ নম্বর সেক্টর বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।’ 

জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। 

১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ। 


বিজ্ঞাপন


জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু,নিশান,পাপী শত্রু,নিশান,রক্ত শপথ,সাহেব বিবি গোলাম,কাজল রেখা, অনেক দিন আগে,আজও ভুলিনি,কঠোর,মা বাবা সন্তান,রাখাল রাজা,রসের বাইদানী,জীবন সঙ্গী,আবদুল্লাহ  উল্লেখযোগ্য। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর