রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ক্ষুব্ধ সাদিয়া আয়মান, বললেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ক্ষুব্ধ সাদিয়া আয়মান, বললেন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।

জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের বাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। নেটিজেনরা মুণ্ডপাত করছেন তার। এবার ওই নারীর বিচার চাইলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। 


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে কীভাবে একজন মহিলা পানিতে ডুবিয়ে হত্যা করতে পারলেন! একজন মানুষ কীভাবে এতটা নির্মম, নিষ্ঠুর ও হৃদয়হীন হতে পারে! এই ধরনের কাজ শুধু অপরাধ নয়, মানসিক বিকৃতি ও অমানবিকতার চূড়ান্ত প্রকাশ। 

শাস্তি দাবি করে সবশেষে সাদিয়া লেখেন, এমন জঘন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো অমানবিক মানুষ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

সাদিয়া ছাড়াও নিলয় আলমগীর ও জয়া আহসানসহ শিল্পীদের অনেকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন। অভিনেত্রীর মতো তারাও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর