ভালোবাসা হলো দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল। দুইজনের মনের মিল ঘটলেই তাঁকে ভালোবাসা বলে। ভালোবাসা কোনো বাঁধা মানে না। জাত কুল বোঝে না। এ যাবতকালে প্রেমের টানে অনেকেই ঘর ছেড়েছেন, কেউ আবার দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছেন শুধু ভালোবাসাকে পূর্ণতা। বলিউডের কয়েকজন নায়িকা আছেন যারা দাউদ ইব্রাহিমসহ কুখ্যাত সব গ্যাংস্টারের প্রেমে পড়েছিলেন।
অনিতা আইয়ুব
আশির দশকের অভিনেত্রী আনিতা আইয়ুব। জন্ম পাকিস্তানে হলেও কাজ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। সৌন্দর্য প্রতিযোগিতা ও বিজ্ঞাপনের কাজ নিয়ে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক তখনই খবর ছড়ায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। শোনা যায়, এক চলচ্চিত্র নির্মাতা তাঁকে নায়িকা হিসেবে নিতে অস্বীকার করায় দাউদের লোকজন তাঁকে হত্যা করে। এমনকি মুম্বাই বিস্ফোরণের সঙ্গেও যুক্ত ছিলেন আনিতা।

হিনা কাউসার
বিজ্ঞাপন
হিনার জন্ম ভারতের প্রখ্যাত পরিচালক কে আসিফের ঘরে। সাত পাঁচ না ভেবে বাবার পথেই হেঁটেছিলেন তিনি। ক্যারিয়ারে সফলতাও পেয়েছিলেন, তবে বাদ সাধে তার বিয়ে। শোবিজের পরিচিত মুখ হয়েও বিয়ে করেছিলেন ভারতের মোস্ট ওয়ান্টেড চোরাচালান ও মাদক ব্যবসায় ইকবাল মিরচিকে। ১৯৯১ সালে হিনা ও ইকবালের চার হাত এক হয়।

সোনা মাস্তান মির্জা
চল্লিশের দশকে রূপের ঝলকানি নিয়ে বলিউড হাজির হয়েছিলেন মধুবালা। তার রূপে নজর পড়েছিল হাজি মাস্তানের। পরিস্থিতি অনুকূল থাকলে তিনি তাকে তার জীবনসঙ্গী করে নিতেন। কিন্তু ভাগ্য বাধা দেয়। পরে মধুবালার মতো দেখতে সোনা মির্জাকে বিয়ে করেন তিনি। অভিনেত্রীর আসল নাম শাহজাহান বেগম। এবং তার ভালোবাসা অপূর্ণই থেকে যায়।
মন্দাকিনি
রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়লি’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক মন্দাকিনির। ক্যারিয়ারে যখন একের পর এক সফলতা ধরা দিচ্ছিল তখন দাউদ ইব্রাহিমের সঙ্গে অভিনেত্রীর একটি ছবি প্রকাশ্যে আসে। শুরু হয় তুমুল আলোচনা। এরপর ধীরে ধীরে কাজ কমতে থাকে। কাজহীন অবস্থায় খ্রিষ্টধর্ম ছেড়ে বৌদ্ধধর্ম গ্রহণ করেন এবং একজন সন্ন্যাসীকে বিয়ে করে সংসারজীবন বেছে নেন।

জেসমিন ধুন্না
সত্তরের দশকের শেষ দিকে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন। ‘ভিরানা’ মুক্তির পর তিনি রাতারাতি জনপ্রিয় হন। গুঞ্জন রয়েছে দাউদ ইব্রাহিমের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। তবে ১৯৮৮ সালের পর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। আজও তাঁর কোনো সন্ধান নেই!
মনিকা বেদী
মনিকা বেদী একজন অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপিকা। ১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে তিনি বলিউড ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন। সালমান খান, গোবিন্দ-এর মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। মন দিয়েছেন ইন্ডাস্ট্রির বাইরের একজনকে। তিনি আর কেউ না কুখ্যাত ডন আবু সালেম। সালেমে কারণে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

মমতা কুলকার্নি
নব্বইয়ের দশকে দাপুটে উপস্থিতি ছিল তাঁর। প্রথম ছবি ‘তিরঙ্গা’ সফল হওয়ার পরমুহূর্তেই জনপ্রিয়তা পান মমতা। তখন আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বলিউডে প্রকট। গুঞ্জন ছিল ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহচর ছোট রাজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ছোট রাজন দেশ ছাড়ার পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
ক্যারিয়ারের শীর্ষে থেকেও একসময় হঠাৎ অন্তরালে চলে যান মমতা। পরে শোনা যায়—আন্তর্জাতিক চোরাকারবারি ভিকি গোস্বামীকে বিয়ে করেছেন তিনি। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০১৭ সালে থানে পুলিশ তাঁর ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ইএইচ/




