রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

হুগলির গ্যাংস্টার মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ০৪:০৪ পিএম

শেয়ার করুন:

হুগলির গ্যাংস্টার মোশাররফ করিম!

‘ডিকশনারি’ ছবি দিয়ে টলিউডে খাতা খুলেছিলেন মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করেছিলেন ব্রাত্য বসু। পরে একই পরিচালকের আরও একটি ছবিতে নাম লেখান মোশাররফ। ‘হুব্বা’ নামের সে ছবির গল্প শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল।

আজ প্রকাশ পেয়েছে ‘হুব্বা’র টিজার। এতে গ্যাংস্টার শ্যামল রূপে দেখা গেছে মোশাররফকে। ফুলের মালা গলায় দিয়ে সবার মাঝখানে হাস্যোজ্জ্বল তিনি। তার দুই পাশে দাঁড়িয়ে বাকিরা।


বিজ্ঞাপন


ছবিটি নিয়ে ব্রাত্য বলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়েছেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

ছবিটি প্রযোজনা করেছেন ফেরদৌসুল হাসান। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, ভালো ছবি তৈরি হয় শুধুমাত্র বড় পর্দার জন্যই। বিশেষত ‘অপরাজিত’-র পর আমার দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছে। আর ‘ডিকশনারি’-র পর ব্রাত্যর সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। একটা ছবি তৈরির জন্য ব্রাত্য যে পরিমাণ পড়াশোনা করে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, দর্শক আমাদের এই দ্বিতীয় কাজও পছন্দ করবেন। এই ছবিতে রয়েছে বেশ কিছু চমকও।”

‘হুব্বা’য় মোশাররফ ছাড়াও অভিনয় করেছেন পৌলমী বসু-সহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর