শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

তিশার আরও আগে সিনেমায় আসা উচিত ছিল: তারিক আনাম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

তিশার আরও আগে সিনেমায় আসা উচিত ছিল: তারিক আনাম

চারদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘সোলজার’ সিনেমার গুনগান। ছবির ফার্স্ট ট্রেলার প্রকাশের পর শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন লোকেশন ছবির শুটিং শুরু হয়েছে। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে অভিনেতা তারিক আনাম খানকে। 

অনুরাগীরা মনে করছেন ‘সোলজার’ সিনেমায় তারিক আনামকে একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, অনুরাগীদের আলোচনা জিইয়ে রাখলেন তিনি। ঢাকা মেইলকে তারিক বলেন, ‘চরিত্র নিয়ে কিছু বলা সম্ভাব না। এটা সিনেমার জন্য ক্ষতি।’    

soldier 
‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী তানজিন তিশা। ছোটপর্দায় দীর্ঘদিন অভিনয়ের সূত্রতায় একসঙ্গে দেখা গেছে দুই অভিনয়শিল্পীকে।‎ এ সিনেমার মাধ্যমে নতুন পরিচয়ে আত্মপ্রকাশের সিদ্ধান্তকে কীভাবে মূল্যায়ন করবেন- এমন প্রশ্নের জবাবে তারিক আনাম বলেন, ‘যারাই অভিনয় করে তাদের প্রত্যেকের ইচ্ছা থাকে বড়পর্দায় অভিনয় করার। সেক্ষেত্রে তিশা সিনেমাতে অভিনয় করছেন এটা অবশ্যই ভালো। ওর (তানজিন তিশা) তো অনেক আগেই সিনেমায় কাজ করা উচিত ছিল।’ 

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত তারিক আনাম। দীর্ঘ অভিনয় জীবনে বহু পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন। অন্যদিকে সাকিব ফাহাদ প্রথমবার সিনেমা পরিচালনা করছেন। অন্য নির্মাতাদের সঙ্গে সাকিবের পার্থক্যটা কোন জায়গায়- জানতে চাইলে তিনি বলেন, ‘‎অভিনেতা হিসেবে এ বিষয়  কিছু বলতে পারি না। সবে কাজ শুরু করলাম। সে ছবি করার ইচ্ছা নিয়েই এসেছে। বহু আগে থেকে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত। সে বুঝেশুনে কাজ শুরু করেছে, আমি কথা বলেছি। আশা করি ভালো কিছু হবে। নতুন যুগের ছেলে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখা। বাংলাদেশ মার্কেট সম্পর্কেও জানে। সুতরাং আমি প্রত্যাশা করি সিনেমা ইন্ডাস্ট্রি উজ্জ্বল হবে।’   


বিজ্ঞাপন


Untitled-5-686916a0cfa45

শুধুমাত্র ঈদকে কেন্দ্র করে ছবি মুক্তি ইন্ডাস্ট্রির জন্য ভালো না উল্লেখ করে তারিক আনাম বলেন, ‘আমি সব সময় বলে আসছি, ঈদের সময় সিনেমা মুক্তি পাওয়া কোনো কার্যকরী কথা না। এতো বড় একটা দেশ সেখানে ঈদের সময় কেন ছবি মুক্তি পাবে? প্রতি মাসে তিন-চারটা সিনেমা মুক্তি পাক এবং মানুষ যেন দেখে সেই ধরণের সিনেমা মুক্তি পাক। ভালো মন্দ দর্শক বিচার করবে। অনেকগুলো সিনেমা হল মাঝখানে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে এগুলো উদ্বেগজনক খবর। আমি আশা করব সিনেমাটা মানুষ দেখবে।’ 

শাকিব-তিশার পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করছেন তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।    

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর